আমিরাতগামী সব ফ্লাইট বাতিলের ঘোষণা ইরানের

সদ্য সংবাদ ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২১:১১
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে পরিচালিত নিজেদের সব ফ্লাইট স্থগিত করেছে ইরান। বুধবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার এক মুখপাত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতগামী ইরানি এয়ারলাইন্সগুলোর সব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত বুধবার রাত থেকেই কার্যকর করা হয়।

এদিকে আকাশপথ ব্যবহারের অনুমতি না পাওয়ায় তেহরান থেকে তাজিকিস্তানের রাজধানী দুশানবেগামী একটি ইরানি বিমানকে যাত্রাপথ পরিবর্তন করে ফিরে আসতে হয়েছে। ফ্লাইটটি তুর্কমেনিস্তানের আকাশসীমা দিয়ে যাওয়ার কথা ছিল।

তবে তুর্কমেনিস্তান ওই বিমানকে নিজেদের আকাশসীমায় প্রবেশের অনুমতি না দেওয়ায় উড়োজাহাজটি গন্তব্যে না গিয়ে তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায়।

কেন ইরানি বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়ে তুর্কমেনিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার