অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

সদ্য সংবাদ ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৩:০০
সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একটি অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের সময় ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনায় দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সময় অডিটোরিয়ামের ডিজিটাল স্ক্রিনে হঠাৎ শেখ হাসিনার একটি ছবি দেখা যায়। বিষয়টি নজরে আসার পর দ্রুত সেটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়।

অনুষ্ঠানের জন্য ব্যবহৃত ভিডিওটি আগে যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। পরে ঘটনার বিষয়ে ব্যাখ্যা দেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ জানান, অনুষ্ঠানের বিভিন্ন কাজ শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল এবং শিক্ষকরা সেগুলো তদারকি করছিলেন। জাতীয় সংগীতের ভিডিও সংগ্রহ ও চালানোর দায়িত্বে থাকা এক শিক্ষার্থী ইউটিউব থেকে ভিডিওটি সংগ্রহ করেন।

তার ভাষ্য, ভিডিওটির শেষের দিকে প্রায় ১০ সেকেন্ডের অংশে ছবিটি দেখা যায়। দায়িত্বে থাকা শিক্ষার্থী বিষয়টি আগে খেয়াল করেনি বলেও জানান তিনি। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ভুল উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দুঃখ প্রকাশের কথাও জানান চেয়ারম্যান।

অধ্যাপক ফিরোজ আহমেদ বলেন, শিক্ষার্থী সর্বোচ্চ ভিউ থাকা একটি ভিডিও দেখে সেটি নির্বাচন করেছিল। ভিডিওটির মধ্যে এমন কোনো ছবি থাকতে পারে-এটি তার জানা ছিল না বলে শিক্ষার্থী জানিয়েছে।

অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানাও ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। তিনি জানান, আগে অডিওর মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হলেও এবার ডিজিটাল বোর্ডে ভিডিও চালানো হয়। দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা ইউটিউব থেকে ভিডিওটি সংগ্রহ করেছিল।

তিনি বলেন, এমন ছবি প্রদর্শনের কোনো উদ্দেশ্য তাদের ছিল না এবং ভিডিওটি আগে যাচাই করা উচিত ছিল বলে তারা মনে করছেন।

এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ঘটনাটিকে দুঃখজনক ও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে ব্যবহারের আগে এ ধরনের কনটেন্ট যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। ঘটনাটি নিছক অসতর্কতার কারণে হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত পৃথক চিঠিতে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জানান, দুই শিক্ষকের জবাব পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসকে

ক্যাম্পাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ