জাবির কুন্তুশালায় প্রথমবার অনুষ্ঠিত ‘দার্শনিক বাদ’

জাবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৬:৫৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কুন্তুশালার আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ধ্রুপদি প্রাচ্য দর্শননির্ভর প্রথাবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ‘দার্শনিক বাদ’।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ‘কুন্তুশালা’ প্রাঙ্গণে কুন্তুশালার উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ‘ভারতীয় দর্শন’ কোর্সের অংশ হিসেবে কোর্স শিক্ষক ড. সৈয়দ নিজারের নির্দেশনায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।

‘আত্মার অস্তিত্ব আছে, নাকি নাই?’ প্রাচীন দর্শনের এই চিরন্তন প্রশ্নকে উপজীব্য করে আয়োজিত প্রতিযোগিতায় প্রাচ্য দর্শনের অন্যান্য ধারাকে পেছনে ফেলে বিচারকদের দৃষ্টিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বৌদ্ধ দর্শনের প্রতিনিধিত্বকারী দল ‘ত্রিরত্ন’।

প্রতিযোগিতার দীর্ঘ চার রাউন্ডের এই তাত্ত্বিক দ্বৈরথে প্রাচীন ভারতীয় দর্শনের চার প্রধান ধারা নিজ নিজ অবস্থান থেকে দার্শনিক যুক্তি উপস্থাপন করে।

এতে বেদান্ত দর্শনের পক্ষে ‘বোধিচিত্ত’, সাংখ্য দর্শনের পক্ষে ‘প্রাণায়াম’, বৌদ্ধ দর্শনের পক্ষে ‘ত্রিরত্ন’ এবং চার্বাক বা লোকায়ত দর্শনের পক্ষে ‘সংবৃত’ গ্রুপ অংশ নেয়। প্রতিটি দলের তীক্ষ্ণ যুক্তি, খণ্ডন ও প্রতিখণ্ডনের মধ্য দিয়ে বৌদ্ধ দর্শনের ‘অনাত্মবাদ’ ও ‘অনিত্যবাদ’-এর চমৎকার বিশ্লেষণ তুলে ধরে বিচারকমণ্ডলীর সর্বসম্মতিক্রমে সেরা নির্বাচিত হয় ‘ত্রিরত্ন’।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক ড. এ এস এম আনওয়ারুল্লাহ ভূঁইয়া, বাংলা বিভাগের অধ্যাপক খোরশেদ আলম, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হামিম কামরুল হক, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক শাহিদ সুমন, অধ্যাপক মাহমুদা আকন্দ এবং কবি ও গবেষক ওরুপ রাহী।

পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অঞ্জন কুমার দাস, জন ববি রোজারিও ও মেহরাব হোসেন ইমন।

অনুষ্ঠান শেষে বিজয়ী দল ‘ত্রিরত্ন’-এর হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি ও বিচারকমণ্ডলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজান টিটু, শ্যামা ভট্টাচার্য, অমিত হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানভীর রহমান, সাইফ নেহাল, শিক্ষার্থী তানভীর আকন্দ, সোহান শরীফ, আনিসুজ্জামান সানি, ওয়ায়েজ রিজন, জোনায়েদ হোসাইন, সৌমিক প্রমুখ।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি