SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু

সদ্য সংবাদ ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৭:৩৩
সংগৃহীত

কৈশোরকালীন স্বাস্থ্য, নিরাপত্তা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (SRHR) বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে Bright Nation Youth Network (BNYN)- এর উদ্যোগে শুরু হয়েছে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন ‘প্রজেক্ট দীপশিখা’।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কর্ণফূলি আইডিয়াল স্কুলে- এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো কৈশোরে শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্য, নিরাপদ স্পর্শ, ব্যক্তিগত সীমারেখা, সম্মতি, নিরাপত্তা এবং SRHR বিষয়ে শিক্ষার্থীদের বয়স-উপযোগী ও সঠিক তথ্য দেওয়া।

আয়োজকরা জানান, কৈশোরে বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় কিশোর-কিশোরীরা। এ সময়ে সঠিক তথ্যের অভাবে অনেক শিক্ষার্থী বিভ্রান্তি ও ভুল ধারণার মুখোমুখি হয়। তাই শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও তথ্যভিত্তিক পরিবেশ তৈরি করে প্রয়োজনীয় জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ‘প্রজেক্ট দীপশিখা’ ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যেসব বিষয় নিয়ে শিক্ষার্থীরা সাধারণত সংকোচ বা দ্বিধা অনুভব করে, সেসব বিষয়ে তাদের প্রশ্ন করার সুযোগ তৈরি করা হয়েছে।

BNYN-এর পক্ষ থেকে বলা হয়, ‘প্রজেক্ট দীপশিখা’ শুধু একটি সচেতনতামূলক আয়োজন নয়; বরং কৈশোরকালীন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানার সুযোগ তৈরির একটি উদ্যোগ। পর্যায়ক্রমে আরও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়।

ক্যাম্পেইনের বার্তা হিসেবে রাখা হয়েছে- “জ্ঞান হোক আলো, অধিকার হোক শক্তি”

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজনের সময়ে সঠিক তথ্য ও সহায়তার উৎস খুঁজে নিতে সক্ষম হবে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু