আন্তর্জাতিক

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ১৪ জন নিহত, আহত ৯

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ১৪ জন নিহত, আহত ৯

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খালে পড়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
সরকারবিরোধী গণবিক্ষোভে টালমাটাল ইরান, নিহত ৫৩৮

সরকারবিরোধী গণবিক্ষোভে টালমাটাল ইরান, নিহত ৫৩৮

ইরানে টানা ১৫ দিন ধরে চলা সরকারবিরোধী গণবিক্ষোভে প্রাণহানির সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৩৮ জন নিহত হয়েছেন। একই সময়ে গ্রেফতার করা হয়েছে ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষ। সংস্থাটির দাবি, প্রকৃত হতাহত ও গ্রেফতারের সংখ্যা সরকারি দমননীতির কারণে আরও অনেক বেশি হতে পারে। গত তিন দিন ধরে দেশজুড়ে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক ও আন্তর্জাতিক কল পরিষেবা বন্ধ থাকায় নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

২৫ জুলাই, ২০২৬
কুর্দিদের নাগরিকত্ব-ভাষার স্বীকৃতি ফিরিয়ে দিল সিরিয়া

কুর্দিদের নাগরিকত্ব-ভাষার স্বীকৃতি ফিরিয়ে দিল সিরিয়া

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা কুর্দি জনগোষ্ঠীর নাগরিকত্ব ও ভাষাগত অধিকার নিশ্চিত করে একটি ঐতিহাসিক আদেশ জারি করেছেন। এই আদেশের মাধ্যমে প্রথমবারের মতো কুর্দি ভাষাকে সিরিয়ার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলো এবং দীর্ঘদিন নাগরিকত্ববঞ্চিত কুর্দি সিরিয়ানদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় গত সপ্তাহে ভয়াবহ সংঘর্ষের পর এই আদেশ জারি করা হয়। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হন।

২৫ জুলাই, ২০২৬
ইরানে খামেনির পতন কি আসন্ন?

ইরানে খামেনির পতন কি আসন্ন?

ইরানে সরকারবিরোধী আন্দোলন এক নতুন ও নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসলামি প্রজাতন্ত্রের প্রায় পাঁচ দশকের ইতিহাসে এমন ব্যাপক, বিস্তৃত ও ধারাবাহিক বিক্ষোভ আগে দেখা যায়নি। দেশজুড়ে শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও মানুষ রাস্তায় নেমে আসছে। এর জবাবে ইরানি কর্তৃপক্ষ দমন-পীড়ন চালালেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মার্কিন স্বার্থ ও মিত্রদের ওপর হামলার হুমকি দিয়েছে। ফলে প্রশ্ন উঠছে—এবারের আন্দোলন কি আগের সব আন্দোলন থেকে আলাদা?

২৫ জুলাই, ২০২৬
ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের বরাতে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই নেতা একে অপরকে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন খালেদা জিয়া।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বের প্রথম নতুন বছর উদযাপন কিরিবাতিতে

বিশ্বের প্রথম নতুন বছর উদযাপন কিরিবাতিতে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের বরাতে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই নেতা একে অপরকে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন খালেদা জিয়া।

২৫ জুলাই, ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে মঙ্গলবার ৬ জানুয়ারি বিকেল ৬টা ৫ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিজমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার গভীরে, ৩৪ দশমিক ৯১০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭০ দশমিক ৮১০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

২৫ জুলাই, ২০২৬
নববর্ষ ঘিরে সন্ত্রাসী আশঙ্কা: তুরস্কে ১১৫ সন্দেহভাজন আইএস সদস্য গ্রেফতার

নববর্ষ ঘিরে সন্ত্রাসী আশঙ্কা: তুরস্কে ১১৫ সন্দেহভাজন আইএস সদস্য গ্রেফতার

আসন্ন ইংরেজি নববর্ষ উদ্‌যাপনকে কেন্দ্র করে সম্ভাব্য বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় তুরস্কজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযানে ১১৫ জন সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, তুরস্কের ১২৪টি স্থানে একযোগে পরিচালিত এই অভিযানে বিশেষ নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো অংশ নেয়।

২৫ জুলাই, ২০২৬
ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়: রাজনাথ সিং

ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়: রাজনাথ সিং

খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

২৫ জুলাই, ২০২৬
ভেনেজুয়েলার মতো পদক্ষেপ মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি মেক্সিকোর

ভেনেজুয়েলার মতো পদক্ষেপ মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি মেক্সিকোর

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর জটিল কূটনৈতিক পরিস্থিতির মুখে পড়েছে মেক্সিকো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর এই প্রথম এমন সংকট মোকাবিলা করছে দেশটি। একদিকে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছে মেক্সিকো, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার চেষ্টা করছে—যাতে ভবিষ্যতে নিজেই লক্ষ্যবস্তুতে পরিণত না হয়।

২৫ জুলাই, ২০২৬
যদি কেউ বোরকা পড়ে বা মুখ ঢাকে, ধরে নিতে হবে তা অপরাধমূলক উদ্দেশ্যেই: লায়লা কানিংহ্যাম

যদি কেউ বোরকা পড়ে বা মুখ ঢাকে, ধরে নিতে হবে তা অপরাধমূলক উদ্দেশ্যেই: লায়লা কানিংহ্যাম

লন্ডনের মেয়র নির্বাচনে রিফর্ম ইউকের প্রার্থী লায়লা কানিংহ্যাম মুসলিম নারীদের বোরকা পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তার বক্তব্য মুসলিম নারীদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে এবং ইসলামবিদ্বেষ উস্কে দিচ্ছে বলে মনে করছেন সমালোচকরা। শনিবার (১৭ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানিংহ্যাম সম্প্রতি লন্ডনের কিছু এলাকায় গিয়ে বলেছিলেন, 'ওপেন সমাজে কারও মুখ ঢাকা থাকা উচিত নয়। যদি কেউ মুখ ঢাকে, ধরে নিতে হবে তা অপরাধমূলক উদ্দেশ্যেই।'

২৫ জুলাই, ২০২৬
বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর অর্ধ শতাধিক হামলা

বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর অর্ধ শতাধিক হামলা

ভারতে বড়দিনের সময়ে খ্রিস্টানদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। মানবাধিকার এবং ধর্মীয় অধিকার রক্ষাকারী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, শুধু বড়দিনের সময়েই দেশজুড়ে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। ভারতের ক্যাথলিক বিশপস’ কনফারেন্স জানিয়েছে, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো খ্রিস্টানদের বড়দিন উদ্‌যাপনে বাধা দিচ্ছে, চার্চে হানা দিচ্ছে এবং অনুষ্ঠান হুমকির মুখে ফেলছে। সংগঠনটি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা