কুর্দিদের নাগরিকত্ব-ভাষার স্বীকৃতি ফিরিয়ে দিল সিরিয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা কুর্দি জনগোষ্ঠীর নাগরিকত্ব ও ভাষাগত অধিকার নিশ্চিত করে একটি ঐতিহাসিক আদেশ জারি করেছেন। এই আদেশের মাধ্যমে প্রথমবারের মতো কুর্দি ভাষাকে সিরিয়ার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলো এবং দীর্ঘদিন নাগরিকত্ববঞ্চিত কুর্দি সিরিয়ানদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় গত সপ্তাহে ভয়াবহ সংঘর্ষের পর এই আদেশ জারি করা হয়। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হন। কুর্দি-নিয়ন্ত্রিত দুটি এলাকা থেকে দেড় লাখের বেশি মানুষ পালিয়ে যেতে বাধ্য হন। পরে কুর্দি যোদ্ধারা সরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আলেপ্পোর এই সহিংসতা সিরিয়ার দীর্ঘদিনের জাতিগত ও রাজনৈতিক বিভাজনকে আরও প্রকট করে তুলেছে। প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর দেশকে একক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ করার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট শারা দিয়েছেন, তা বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কুর্দি বাহিনীগুলোর অনাস্থা। ইসলামপন্থি নেতৃত্বাধীন সরকারের উদ্দেশ্য নিয়ে কুর্দি গোষ্ঠীগুলো শুরু থেকেই সন্দিহান।

নতুন আদেশে কুর্দি জনগোষ্ঠীর অধিকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে কুর্দি পরিচয়কে সিরিয়ার জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকার করা হয়েছে। আরবি ভাষার পাশাপাশি কুর্দি ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং স্কুলগুলোতে কুর্দি ভাষা শিক্ষার অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া, ১৯৬২ সালে হাসাকা প্রদেশে পরিচালিত বিতর্কিত আদমশুমারির সময় যেসব কুর্দির সিরীয় নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, সেই সিদ্ধান্তও বাতিল করা হয়েছে। এর ফলে রাষ্ট্রহীন হিসেবে নিবন্ধিত ব্যক্তিদেরসহ সব ক্ষতিগ্রস্ত বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়া হবে।

আদেশে জাতিগত ও ভাষাগত বৈষম্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্তিমূলক জাতীয় বার্তা প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে এবং জাতিগত বিদ্বেষ উসকে দেওয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

বিশ্লেষকরা জানিয়েছে, এই সিদ্ধান্ত সিরিয়ায় দীর্ঘদিনের কুর্দি প্রশ্ন সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি