আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ

সদ্য সংবাদ ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩৫:২৯
সংগৃহীত

আন্তর্জাতিক জলসীমায় ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাকিস্তানের হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট সময় সম্পর্কে ভারতের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সমুদ্রে পাকিস্তানি নৌবাহিনীর একটি ইউনিটের ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের’ কারণে ভারতীয় নৌবাহিনীর জাহাজটির সঙ্গে সংঘর্ষ হয়। মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার পর বুধবার নয়াদিল্লিতে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে নিজেদের অবস্থান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় পক্ষের অভিযোগ, পাকিস্তানি নৌবাহিনীর ওই আচরণ ১৯৯১ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, কৌশলগত অনুশীলন ও সেনা চলাচল বিষয়ে আগাম নোটিশ-সংক্রান্ত চুক্তির ১০ নম্বর ধারার সঙ্গে সাংঘর্ষিক।

ভারতের পক্ষ থেকে পাকিস্তানি কূটনীতিককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ প্রতিবাদের বিষয়টি পৌঁছে দিতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দুই দেশের বিদ্যমান চুক্তির বিধান মেনে চলা এবং সামরিক ইউনিটগুলোকে সমুদ্রে যথাযথ সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে।

এদিকে ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছে নয়াদিল্লি।

তবে এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংঘর্ষের কারণ ও ঘটনার পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যই এখন পর্যন্ত প্রকাশ্যে এসেছে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী