আন্তর্জাতিক
মাদুরো অপহরণের পর লাতিন আমেরিকা ও গ্রিনল্যান্ড, ট্রাম্পের আগ্রাসী নিশানায় ৪ দেশ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে আনার পর লাতিন আমেরিকার আরও তিন দেশ—কিউবা, মেক্সিকো ও কলম্বিয়াকে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, এসব দেশ যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানে সরকারের পর্যায়ের সহযোগিতা করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করছে।
ইরানের সরকারবিরোধী বিক্ষোভে কানাডীয় নাগরিক নিহত, বিশ্বজুড়ে তীব্র নিন্দা
ইরানজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভে কানাডার এক নাগরিক নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করে ইরানি কর্তৃপক্ষের দমন-পীড়নের কড়া সমালোচনা করেছে কানাডার পররাষ্ট্রমন্ত্রী নিতা আনন্দ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিতা আনন্দ বলেন, 'ইরানি কর্তৃপক্ষের হাতে একজন কানাডীয় নাগরিক নিহত হওয়ার খবর পেয়েছি।' যদিও নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। কানাডার কনস্যুলার কর্মকর্তারা নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি। ইরানে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে নিতা আনন্দ বলেন, 'দমন-পীড়ন ও চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতে গিয়ে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ফের গোলাগুলি
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদ ‘মিরাফ্লোরেস’র আশপাশে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) গভীর রাতে দেশটির রাজধানী কারাকাসে এই ঘটনা ঘটে। ঘটনাটির ফলে দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদ খবরে বলা হয়েছে, শনিবার (৩ জানুয়ারি) মার্কিন বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নেওয়ার পর থেকেই কারাকাসসহ সারা দেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই সোমবার রাতে প্রেসিডেন্ট প্রাসাদের ওপর দিয়ে অজ্ঞাত কয়েকটি ড্রোন উড়তে দেখা যায়।
লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস। সোমবার পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথ এলাকায় আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে দূতাবাসটির উদ্বোধন করা হয়। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জোমলট এ ঘটনাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ আখ্যা দিয়ে বলেন, এটি ব্রিটিশ–ফিলিস্তিনি সম্পর্কের ক্ষেত্রে এক গভীর তাৎপর্যপূর্ণ মাইলফলক। তাঁর ভাষায়, এই দূতাবাস ফিলিস্তিনি জনগণের সার্বভৌম রাষ্ট্র পাওয়ার অধিকার এবং বিশ্বে সব জাতির সমতার প্রতীক। গত বছরের সেপ্টেম্বরে গাজায় দীর্ঘস্থায়ী সংঘাত ও ভয়াবহ মানবিক সংকটের প্রেক্ষাপটে যুক্তরাজ্য ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৩৫; গ্রেফতার ১২ শ
ইরানে টানা নয় দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে দেশজুড়ে সহিংসতা ও প্রাণহানি উদ্বেগজনকভাবে বাড়ছে। মানবাধিকার কর্মীদের তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে ২৯ জন বিক্ষোভকারী, ৪ জন শিশু এবং ইরানের নিরাপত্তা বাহিনীর ২ জন সদস্য রয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এক প্রতিবেদনে জানায়, বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের ফলে হতাহত ও গ্রেপ্তারের সংখ্যা দ্রুত বাড়ছে।
ট্রাম্পকে নিজের জেতা নোবেল দিতে চান মাচাদো
শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি প্রকাশ্য প্রশংসা করে আসছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুধু প্রশংসাই নয়, পুরস্কারটি ভেনেজুয়েলার জনগণের পাশাপাশি ট্রাম্পের নামেও উৎসর্গ করেছিলেন তিনি। এবার আরও এক ধাপ এগিয়ে নোবেল পুরস্কারটি ট্রাম্পের হাতেই তুলে দিতে চান বলে জানিয়েছেন মাচাদো। ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, 'ভেনেজুয়েলার জনগণের বিশ্বাস করে, এই নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই ভাগ করে নেওয়া উচিত।' মাচাদোর এমন বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা হিসেবে তাকে সমর্থন দিচ্ছেন না ট্রাম্প।
ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের আশঙ্কায় উচ্চ সতর্কতায় ইসরায়েল
ইরানে চলমান বড় সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেছেন তিনজন ইসরায়েলি সূত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একাধিকবার ইরানের পরিস্থিতি নিয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন এবং দেশটির শাসকগোষ্ঠীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করার সতর্কতা দিয়েছেন। গত শনিবার (১০ জানুয়ারি) ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত।' ইসরায়েলি নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেওয়া সূত্রগুলো জানান, দেশটি উচ্চ সতর্কতায় রয়েছে।
খালেদা জিয়া ছিলেন চীনের জনগণের পুরনো বন্ধু: চীনের প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের পুরনো বন্ধু।
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখল করতে চায়, ন্যাটোর অস্তিত্ব থাকবেনা: ডেনমার্কের প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে সেনা পাঠিয়ে দখলের চেষ্টা করে, তাহলে সামরিক জোট ন্যাটোর অস্তিত্বও বিলুপ্ত হয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। সোমবার (৫ জানুয়ারি) ডেনিশ সম্প্রচারমাধ্যম টিভি টু-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'ন্যাটোর কোনো সদস্য দেশকে লক্ষ্য করে যদি সামরিক অভিযান চালানো হয়, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হবে।' গত কয়েকদিন ধরে ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে ২০ দিনের মধ্যে আলোচনা করার কথা জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই দ্বীপের নিয়ন্ত্রণ অপরিহার্য বলেও দাবি করেন তিনি।
ভেনেজুয়েলা হবে যুক্তরাষ্ট্রের জ্বালানি কেন্দ্র: মাচাদো
ভেনেজুয়েলাকে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রধান জ্বালানি সরবরাহকারী ও শক্তিশালী মিত্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো। সোমবার (৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে জনপ্রিয় সঞ্চালক শন হ্যানিটিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই প্রতিশ্রুতি দেন। তিনি ৩ জানুয়ারি তার জন্য ‘ঐতিহাসিক দিন’ হিসেবে উল্লেখ করে বলেন, 'এ দিনে মার্কিন অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ায় স্বৈরাচারের পরাজয় নিশ্চিত হয়েছে। এটি শুধু ভেনেজুয়েলার জন্য নয়, বরং বিশ্বব্যাপী স্বাধীনতা ও মানবিক মর্যাদা রক্ষার পথে একটি বড় মাইলফলক।'
মার্কিন-ইরান সংঘাতের আশঙ্কা: উত্তেজনা প্রশমনে উপসাগরীয় দেশগুলোর নীরব কূটনীতি
ইরানেজুড়ে চলমান বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকিতে গভীর উদ্বেগে পড়েছে আরব উপসাগরীয় দেশগুলো। তাদের আশঙ্কা, তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হলে গোটা মধ্যপ্রাচ্য ভয়াবহ অস্থিতিশীলতার মুখে পড়তে পারে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান জানিয়ে পর্দার আড়ালে জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করেছে উপসাগরীয় রাষ্ট্রগুলো। পর্যবেক্ষকদের মতে, সৌদি আরব গোপনে ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করছে যেন ইরানে সরাসরি হামলা না চালানো হয়।
সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অন্তত শতাধিক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় ও আধা-রাষ্ট্রীয় গণমাধ্যম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে হতাহতের সংখ্যা বাড়ছে বলে জানানো হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুধু ইসফাহান প্রদেশেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আইন প্রয়োগকারী বাহিনীর বিশেষ ইউনিটের এক কমান্ডার জানান, গত ৮ ও ৯ জানুয়ারি বিভিন্ন শহরে দাঙ্গা দমনের অভিযানে আরও আট সদস্য প্রাণ হারান।