ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ফের গোলাগুলি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদ ‘মিরাফ্লোরেস’র আশপাশে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে।

সোমবার (৫ জানুয়ারি) গভীর রাতে দেশটির রাজধানী কারাকাসে এই ঘটনা ঘটে। ঘটনাটির ফলে দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদ খবরে বলা হয়েছে, শনিবার (৩ জানুয়ারি) মার্কিন বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নেওয়ার পর থেকেই কারাকাসসহ সারা দেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই সোমবার রাতে প্রেসিডেন্ট প্রাসাদের ওপর দিয়ে অজ্ঞাত কয়েকটি ড্রোন উড়তে দেখা যায়।

সরকারঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় রাত ৮টার দিকে ড্রোনগুলোর উপস্থিতি নজরে আসে। পরিস্থিতি আঁচ করে প্রাসাদের নিরাপত্তা রক্ষীরা সেগুলো লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাগুলির শব্দ শনিবারের অভিযানের মতো তীব্র না হলেও তা কারাকাসের মধ্যাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে দেয়। প্রাসাদ থেকে পাঁচ ব্লক দূরে থাকা এক বাসিন্দার ভাষ্য, প্রায় এক মিনিট ধরে টানা গুলির শব্দ শোনা গেছে। তিনি আকাশে কোনো উড়োজাহাজ দেখতে না পেলেও দুটি রহস্যময় লাল আলো জ্বলতে দেখেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে ‘ট্রেসার বুলেট’-এর মতো আলোর ঝলকানি এবং গুলির পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্রুত প্রাসাদের দিকে ছুটে যেতে দেখা যায়। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ড্রোন অনুপ্রবেশের ঘটনাটি দেশটির বর্তমান অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যদিও এ বিষয়ে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

মাদুরোর অনুপস্থিতিতে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের জন্য নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শনিবারের অভিযানের রেশ কাটতে না কাটতেই প্রেসিডেন্ট প্রাসাদের ওপর রহস্যময় ড্রোনের উড্ডয়ন ও পরবর্তী গোলাগুলি ভেনেজুয়েলার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির ঝুঁকিপূর্ণ অবস্থাই স্পষ্ট করে তুলেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি