আন্তর্জাতিক
নেতানিয়াহুকে ‘অপহরণ’ করতে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে পাকিস্তানের আহ্বান
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মানবতার নিকৃষ্টতম অপরাধী’ আখ্যা দিয়ে তাকে অপহরণ করে আদালতে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি তুরস্কের প্রতিও আহ্বান জানান। বৃহস্পতিবার পাকিস্তানের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল জিও নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ এসব কথা বলেন। দ্য জেরুজালেম পোস্ট পত্রিকাও তার বক্তব্যের খবর প্রকাশ করেছে।
গ্রেফতার তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
ইরানে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। পরিবারের সদস্য ও নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাওয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। ২৬ বছর বয়সী এরফান সোলতানি পেশায় একজন দোকানব্যবসায়ী। তিনি রাজধানী তেহরানের উপকণ্ঠ কারাজ এলাকায় বসবাস করতেন। গত ৮ জানুয়ারি সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে নিজ বাসা থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।
মার্কিন হামলার আশঙ্কায় ইরানের আকাশপথ সম্পূর্ণ বন্ধ, যুদ্ধের দ্বারপ্রান্তে তেহরান–ওয়াশিংটন
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় নিজেদের আকাশপথ সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর দেশটিতে চলমান সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতন আন্দোলনের প্রেক্ষাপটে তেহরান ও ওয়াশিংটনের উত্তেজনা এখন যুদ্ধের কিনারায় পৌঁছেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকির পরিপ্রেক্ষিতেই আগাম সতর্কতামূলক এই সিদ্ধান্ত নিয়েছে ইরান।
ইরানে সরকারবিরোধী আন্দোলন: মসজিদে আগুন
ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে টানা দুই রাত ধরে ব্যাপক সরকারবিরোধী আন্দোলনও সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। বিক্ষোভকারীরা তেহরানের একটি মসজিদে অগ্নিসংযোগের পাশাপাশি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের রাজতান্ত্রিক আমলের পতাকা উড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তেহরানের সাদা’ত আবাত এলাকার ৬০ বছর বয়সী এক নারী জানান, তিনি নিজেও দ্বিতীয় রাতের মতো রাস্তায় নেমেছিলেন এবং নিজের চোখে মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা দেখেছেন।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু; ‘ইসরায়েলের সাজানো নাটক’ বলছেন বিশ্লেষকেরা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রণীত ২০ দফার শান্তি পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শুরু হয়েছে। তবে এই ধাপের কার্যকারিতা ও উদ্দেশ্য নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক সন্দেহ ও বিতর্ক তৈরি হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি জানান, এই পরিকল্পনা এখন আর কেবল যুদ্ধবিরতিতে সীমাবদ্ধ নেই; বরং গাজার নিরস্ত্রীকরণ, টেকনোক্র্যাট শাসনব্যবস্থা চালু এবং ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্গঠনের পর্যায়ে প্রবেশ করেছে।
পরপর দুই দিনে ক্রেন বিপর্যয়: থাইল্যান্ডে নির্মাণ নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ
থাইল্যান্ডে একদিনের ব্যবধানে আবারও ভয়াবহ ক্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী ব্যাংককের উপকণ্ঠ সামুত সাখোন এলাকায় একটি এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ চলাকালে বিশাল একটি ক্রেন ভেঙে পড়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঘটে যাওয়া এই দুর্ঘটনা দেশটিতে নির্মাণ নিরাপত্তা নিয়ে নতুন করে আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন ক্রেনটি হঠাৎ ভেঙে পড়ে সরাসরি চলন্ত মহাসড়কের ওপর আছড়ে পড়ে। এতে কয়েকটি গাড়ি দুমড়েমুচড়ে যায় এবং পুরো এলাকা ধুলোবালি ও ধ্বংসাবশেষে ঢেকে যায়।
পাঁচ ঘণ্টা পর খুলে দেওয়া হলো ইরানের আকাশসীমা
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় কয়েক ঘণ্টার জন্য আকাশসীমা বন্ধ রাখার পর আবারও সব ধরনের ফ্লাইটের জন্য আকাশপথ খুলে দিয়েছে ইরান। প্রায় পাঁচ ঘণ্টা ধরে আকাশসীমা বন্ধ থাকায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বহু এয়ারলাইনসকে ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা বিকল্প রুট ব্যবহারের সিদ্ধান্ত নিতে হয়। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) ইরান আনুষ্ঠানিকভাবে আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করে।
‘আমরা আমেরিকান হতে চাই না’; ট্রাম্পের বক্তব্যের জবাবে গ্রিনল্যান্ড
ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিতের বিরুদ্ধে স্পষ্ট ও কঠোর অবস্থান নিয়েছে দ্বীপটির রাজনৈতিক দলগুলো। গ্রিনল্যান্ড কোনোভাবেই আমেরিকান হতে চায় না বলে স্পষ্ট জানিয়েছেন তারা। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে আবারও গ্রিনল্যান্ড দখলে নেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করলে সেখানে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে গ্রিনল্যান্ডের পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী পাঁচটি রাজনৈতিক দলের নেতারা একটি যৌথ বিবৃতি দেন।
বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড ইস্যুতে যা জানাল ইরান
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে জানতে চাইলে আরাগচি বলেন, ‘মৃত্যুদণ্ড দেওয়ার প্রশ্নই আসে না।’ তার এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে—এমন অভিযোগ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া!
চীনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর শুরুর দিন এবং ভেনেজুয়েলায় মার্কিন হামলার কয়েক ঘণ্টা পর রোববার (৪ জানুয়ারি) উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
বিক্ষোভ দমনে ‘রেড লাইন’ টানলো আইআরজিসি, কঠোর হুঁশিয়ারি ইরান সরকারের
জনসম্পত্তি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার নামে ইরানে চলমান বিক্ষোভের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভের প্রেক্ষাপটে ‘রেড লাইন’ টেনে দিয়ে জানানো হয়েছে, রাষ্ট্রীয় সম্পত্তিতে আবার আঘাত এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১০ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই ঘোষণা দেয় আইআরজিসি। বিবৃতিতে বলা হয়, গত দুই রাত ধরে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটি দখলের চেষ্টা করেছে। এসব হামলায় কয়েকজন সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন এবং সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটিতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি মধ্য ও উত্তর ইসরায়েলেও অনুভূত হয়েছে বলে জানা গেছে। এদিকে, কম্পনের পরপরই ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড তাদের স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা সক্রিয় করে। এর ফলে মৃত সাগর অঞ্চলের কিছু অংশে ভূমিকম্প সতর্কতা জারি করা হয়।