পাঁচ ঘণ্টা পর খুলে দেওয়া হলো ইরানের আকাশসীমা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় কয়েক ঘণ্টার জন্য আকাশসীমা বন্ধ রাখার পর আবারও সব ধরনের ফ্লাইটের জন্য আকাশপথ খুলে দিয়েছে ইরান। প্রায় পাঁচ ঘণ্টা ধরে আকাশসীমা বন্ধ থাকায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বহু এয়ারলাইনসকে ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা বিকল্প রুট ব্যবহারের সিদ্ধান্ত নিতে হয়।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) ইরান আনুষ্ঠানিকভাবে আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করে। তবে সরকারি অনুমোদন সাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইটের আগমন ও বহির্গমন এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়।

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী রাত ১০টার কিছু আগে সংশ্লিষ্ট নোটিশ প্রত্যাহার করা হয়। এর পরপরই ধাপে ধাপে ইরানের বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট পুনরায় চালু হয়। মাহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ ও এভিএ এয়ারলাইনসের মোট পাঁচটি ফ্লাইট প্রথম দফায় আকাশে ওঠে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, আকাশসীমা বন্ধের ঠিক আগের সময়ে ইরানের আকাশে ডজনখানেক বাণিজ্যিক বিমান চলাচল করছিল। ফলে হঠাৎ এই সিদ্ধান্তের প্রভাব তাৎক্ষণিকভাবে বৈশ্বিক বিমান চলাচলে পড়ে।

প্রসঙ্গত, ইরানে বর্তমানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলমান। এই অস্থির পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা চলছিল। এমন প্রেক্ষাপটেই নিরাপত্তাজনিত উদ্বেগের কথা মাথায় রেখে সাময়িকভাবে আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেয় তেহরান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি