ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

চীনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর শুরুর দিন এবং ভেনেজুয়েলায় মার্কিন হামলার কয়েক ঘণ্টা পর রোববার (৪ জানুয়ারি) উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং যখন বেইজিং সফরে ব্যস্ত, ঠিক সেই সময় কিম জং উনের নেতৃত্বাধীন প্রশাসনের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, সিউল ও বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতি অসন্তোষ প্রকাশ করতেই পিয়ংইয়ং এই উস্কানিমূলক সংকেত পাঠিয়েছে।

এ ঘটনার পাশাপাশি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এই হামলাকে অন্য একটি দেশের সার্বভৌমত্বের ওপর যুক্তরাষ্ট্রের ‘দুর্বৃত্ত ও নৃশংস’ হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটনের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।

সিউলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুতে চীনের অবস্থানের বিরোধিতা করে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করাই উত্তর কোরিয়ার মূল উদ্দেশ্য। এই প্রেক্ষাপটে জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের আকাশসীমায় নজরদারি আরও জোরদার করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি