ট্রাম্পকে নিজের জেতা নোবেল দিতে চান মাচাদো

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি প্রকাশ্য প্রশংসা করে আসছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুধু প্রশংসাই নয়, পুরস্কারটি ভেনেজুয়েলার জনগণের পাশাপাশি ট্রাম্পের নামেও উৎসর্গ করেছিলেন তিনি। এবার আরও এক ধাপ এগিয়ে নোবেল পুরস্কারটি ট্রাম্পের হাতেই তুলে দিতে চান বলে জানিয়েছেন মাচাদো।
 
ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, 'ভেনেজুয়েলার জনগণের বিশ্বাস করে, এই নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই ভাগ করে নেওয়া উচিত।'
 
মাচাদোর এমন বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা হিসেবে তাকে সমর্থন দিচ্ছেন না ট্রাম্প।
 
কয়েকটি গণমাধ্যমের দাবি, শুরুতেই যদি মাচাদো নোবেল পুরস্কারটি ট্রাম্পকে দেওয়ার ঘোষণা দিতেন, তবে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
 
ভেনেজুয়েলায় সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর ট্রাম্প সরাসরি মন্তব্য করেন, ‘মাচাদোর নেতৃত্বগুণ দেশ পরিচালনার জন্য যথেষ্ট নয়।’ এই মন্তব্যে বিরোধী শিবিরে বিস্ময় তৈরি হয় বলে জানায় দ্য ওয়াশিংটন পোস্ট।
 
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাচাদোর নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করাকেই ট্রাম্প তার চোখে ‘সবচেয়ে বড় অপরাধ’ হিসেবে দেখেছেন। কারণ, তিনি দীর্ঘদিন ধরেই এই পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন।
 
একটি সূত্রের বরাতে পত্রিকাটি আরও জানায়, যদি মাচাদো নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করে বলতেন, ‘আমি এই পুরস্কার নিতে পারি না, এটি ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্য’—তাহলে আজ তিনিই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে পারতেন।
 
এ বিষয়টি এখন স্পষ্টভাবেই অনুধাবন করছেন মাচাদো। সোমবার (৫ জানুয়ারি) ফক্স নিউজের সাক্ষাৎকারে শন হ্যানিটি প্রশ্ন তোলেন, মাদুরোর পতনের পর ভেনেজুয়েলার নেতৃত্ব কার হাতে যাবে। তিনি স্মরণ করিয়ে দেন, স্বাধীনভাবে পরিচালিত বিরোধী দলের প্রাইমারিতে ৯২ শতাংশের বেশি ভোট পেয়ে মাচাদো জয়ী হলেও পরে তাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি।
 
সাক্ষাৎকারে মাচাদো জানান, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার খবর জানার সঙ্গে সঙ্গেই তিনি এটি ট্রাম্পকে উৎসর্গ করেন।
 
তিনি বলেন, 'আমি জানতাম, তিনি এই পুরস্কারের যোগ্য। ৩ জানুয়ারি এমন একটি দিন, যা ইতিহাসে লেখা থাকবে, যেদিন ন্যায়বিচার অত্যাচারের বিরুদ্ধে জয়ী হয়েছে।'
 
তিনি আরও বলেন, 'ট্রাম্পের নেওয়া পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার জনগণকে স্বাধীনতার আরও কাছাকাছি আনেনি, বরং যুক্তরাষ্ট্রকেও আরও নিরাপদ করেছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি