গুরুতর অপরাধ ছাড়া মামলা প্রত্যাহার, অস্ত্রসহ আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ: প্রতিমন্ত্রী পুতুল

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৫:৪৩

সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৫ আগস্ট-পরবর্তী প্রেক্ষাপটে অবৈধ অস্ত্রের বিস্তার ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেন, "৫ আগস্টের পর প্রচুর অস্ত্র মানুষের হাতে চলে গেছে। আমরা চাই এই অস্ত্রগুলো অতি দ্রুত উদ্ধার বা ফেরত আসুক। যেকোনো ধরনের চোরাচালান, অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে সরকার ও প্রশাসন পর্যায়ক্রমে কঠোর ব্যবস্থা রয়েছে।"

স্বেচ্ছায় অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, "অস্ত্রধারীরা যদি নিজেরা অস্ত্রসহ আত্মসমর্পণ করে, তবে ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধ (গ্রিভিয়াস ক্রাইমস) ছাড়া বাকি অন্যান্য মামলা প্রত্যাহার করা হবে। পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে পুনর্বাসনের ব্যবস্থাও গ্রহণ করবে সরকার।"

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিরাজগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ, দুর্নীতি প্রতিরোধ এবং অপরাধ দমনে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

আইন-শৃঙ্খলা কমিটির সভার আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক বিভিন্ন পাবলিক পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ ফেল করেছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এ আলোচনা সভা আয়োজন করা হয়। এতে ফলাফলের বিপর্যয় নিয়ে কারণ দর্শানো এবং জেলাজুড়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও পাসের হার বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া একই দিনে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত সাপ্তাহিক গণশুনানি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাধারণ নাগরিকদের সরাসরি বিভিন্ন ভোগান্তি, অভিযোগ ও সমস্যার কথা শোনেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি জনগণের আবেদনগুলো দ্রুততম সময়ে নিষ্পত্তি ও কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন।

অনুষ্ঠিত এসব সভা ও কর্মসূচিতে জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি