যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখল করতে চায়, ন্যাটোর অস্তিত্ব থাকবেনা: ডেনমার্কের প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে সেনা পাঠিয়ে দখলের চেষ্টা করে, তাহলে সামরিক জোট ন্যাটোর অস্তিত্বও বিলুপ্ত হয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

সোমবার (৫ জানুয়ারি) ডেনিশ সম্প্রচারমাধ্যম টিভি টু-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'ন্যাটোর কোনো সদস্য দেশকে লক্ষ্য করে যদি সামরিক অভিযান চালানো হয়, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হবে।'

গত কয়েকদিন ধরে ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে ২০ দিনের মধ্যে আলোচনা করার কথা জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই দ্বীপের নিয়ন্ত্রণ অপরিহার্য বলেও দাবি করেন তিনি।

ট্রাম্পের এই দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন।

তিনি বলেন, 'আর্কটিক অঞ্চলে ডেনমার্কের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষমতা রয়েছে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের দাবিটি ভিত্তিহীন। ডেনমার্কের বিশেষজ্ঞরাও নিশ্চিত করেছেন, গ্রিনল্যান্ডের আশেপাশে রাশিয়া বা চীনের জাহাজ থাকার কোনো বাস্তব ভিত্তি নেই।'

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস ফ্রেডেরিক নিয়েলসেনও জনগণকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, 'রাতারাতি কেউ গ্রিনল্যান্ড দখল করতে পারবে না। আমরা এখনও আন্তর্জাতিক সহযোগিতার ওপরই নির্ভরশীল।'

উল্লেখ্য, গ্রিনল্যান্ডে পেন্টাগনের ‘পিটুফিক স্পেস বেস’সহ একটি শক্তিশালী ঘাঁটি রয়েছে। এটি ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ এবং মহাকাশ নজরদারির কাজে ব্যবহৃত হয়। ডেনিশ পার্লামেন্টের সাম্প্রতিক এক আইন অনুযায়ী, ডেনমার্কের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা কেটি মিলারের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত মানচিত্র, যা মার্কিন পতাকার রঙে রঙ করা এবং ‘সুন’ বা ‘শিগগিরই’ লেখা রয়েছে, তা ন্যাটোর অখণ্ডতার জন্য বড় ধরনের সংকেত হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি