বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের বরাতে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই নেতা একে অপরকে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন খালেদা জিয়া।
প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপ রাষ্ট্র কিরিবাতি বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছর-২০২৬ উদযাপন করেছে। দেশটির কিরিতিমাতি (Christmas Island) অঞ্চলে প্রতিবারের মতো এবারও প্রথম সূর্যোদয় দেখা গেছে।
ভৌগোলিকভাবে হাওয়াইয়ের দক্ষিণে ও অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত কিরিবাতি দীর্ঘ প্রসারিত প্রবাল প্রাচীরের জন্য পরিচিত। দেশটির মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ১৬ হাজার। আন্তর্জাতিক সময়রেখার কারণে হাওয়াইয়ের থেকে এক দিন আগেই নতুন বছর উদযাপন হয় এখানে।
কিরিবাতির স্থানীয়রা নিজেদের দেশকে ‘কিরিবাস’ নামে ডাকে। ১৯৭৯ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পাওয়া এই দ্বীপ রাষ্ট্রে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহৎ সামুদ্রিক রিজার্ভও রয়েছে। তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে নিম্নাঞ্চলের অনেক প্রবাল প্রাচীর প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।