যদি কেউ বোরকা পড়ে বা মুখ ঢাকে, ধরে নিতে হবে তা অপরাধমূলক উদ্দেশ্যেই: লায়লা কানিংহ্যাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
লন্ডনের মেয়র নির্বাচনে রিফর্ম ইউকের প্রার্থী লায়লা কানিংহ্যাম মুসলিম নারীদের বোরকা পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তার বক্তব্য মুসলিম নারীদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে এবং ইসলামবিদ্বেষ উস্কে দিচ্ছে বলে মনে করছেন সমালোচকরা।

শনিবার (১৭ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানিংহ্যাম সম্প্রতি লন্ডনের কিছু এলাকায় গিয়ে বলেছিলেন, 'ওপেন সমাজে কারও মুখ ঢাকা থাকা উচিত নয়। যদি কেউ মুখ ঢাকে, ধরে নিতে হবে তা অপরাধমূলক উদ্দেশ্যেই।'

রিফর্ম ইউকের এই প্রার্থী আরও বলেন, 'লন্ডনের কিছু জায়গায় গেলে মনে হয় যেন পুরো শহর মুসলিমদের দখলে রয়েছে। সেখানে সাইনবোর্ড অন্য ভাষায় লেখা, বাজারে বোরকা বিক্রি হচ্ছে।'

যুক্তরাজ্যে একটি অভিন্ন নাগরিক সংস্কৃতি থাকা উচিত এবং তা ব্রিটিশ হওয়া দরকার বলে মনে করেন তিনি।

কানিংহ্যামের এই মন্তব্যকে বিপজ্জনক ও বর্ণবাদীদের জন্য ‘ডগ হুইসল’ আখ্যা দিয়েছেন মুসলিম উইমেনস নেটওয়ার্ক ইউকের প্রধান নির্বাহী ব্যারোনেস শাইস্তা গোহির।

তিনি বলেন, 'এই ধরনের বক্তব্য বোরকা পরা অল্পসংখ্যক মুসলিম নারীকে আরও বিচ্ছিন্ন করবে। ইতোমধ্যেই ইসলামবিদ্বেষী হুমকি ও গালিগালাজমূলক চিঠি-ইমেইলের কারণে তাদের অফিসের বাইরে সাইনবোর্ড এবং কর্মীদের ছবি সরিয়ে দিতে হয়েছে।'

গোহির আরও বলেন, 'নিজের মুসলিম পরিচয় থাকা সত্ত্বেও কানিংহ্যাম এমন বার্তা দিচ্ছেন যেন মুসলিমরা এই সমাজের অংশ নন। এতে ইতিমধ্যেই নিপীড়নের শিকার মুসলিমরা আরও সংকটের মুখে পড়বে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি