আন্তর্জাতিক

নীরবে ট্রাম্পের ওপর পাল্টা ৩০ শতাংশ শুল্ক আরোপ ভারতের

নীরবে ট্রাম্পের ওপর পাল্টা ৩০ শতাংশ শুল্ক আরোপ ভারতের

বিশেষ করে গত বছর ৩০ অক্টোবর হলুদ মটরের ওপর ৩০ শতাংশ শুল্ক ঘোষণা করা হয়, যা ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। ভারত সরকার বিষয়টি খুব বেশি প্রচার না করলেও বিশ্লেষকদের মতে, এটি ট্রাম্প প্রশাসনের আগের শুল্ক আরোপের নীরব প্রতিক্রিয়া। ১৭ জানুয়ারি ২০২৬ প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দুই দেশের বাণিজ্য সম্পর্কের এই টানাপড়েনের চিত্র উঠে এসেছে।

২৫ জুলাই, ২০২৬
আলোচনায় বসতে চায় ইরান, তবে আগেই কিছু করতে হতে পারে: ট্রাম্প

আলোচনায় বসতে চায় ইরান, তবে আগেই কিছু করতে হতে পারে: ট্রাম্প

সরকারবিরোধী আন্দোলনে বিপর্যস্ত ইরানের পরিস্থিতি যখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক তখনই নতুন দাবি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে।

২৫ জুলাই, ২০২৬
গ্রিনল্যান্ড ইস্যু: যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের মিত্র ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

গ্রিনল্যান্ড ইস্যু: যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের মিত্র ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার বিষয়ে চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য, ডেনমার্কসহ একাধিক ইউরোপীয় দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় কিছুক্ষণ আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

২৫ জুলাই, ২০২৬
তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টার থেকে বিপুলসংখ্যক মরদেহের ভিডিও ছড়িয়ে পড়ার দাবি ঘিরে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশ পেয়েছে। তবে এসব ভিডিওর মধ্যে মাত্র একটিতে তারিখ উল্লেখ রয়েছে, যা ৯ জানুয়ারির।

২৫ জুলাই, ২০২৬
ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা `অনিবার্য, সময়ের ব্যাপার মাত্র: হিব্রু মিডিয়া

ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা `অনিবার্য, সময়ের ব্যাপার মাত্র: হিব্রু মিডিয়া

হিব্রু চ্যানেল ১২–এর উদ্ধৃতিতে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা এখন “অনিবার্য”; এটি আর সম্ভাবনার বিষয় নয়, বরং সময় নির্ধারণের ব্যাপার। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন সক্রিয়ভাবে অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানে বিক্ষোভে নিহত ৬৪৮,  জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বসছেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে নিহত ৬৪৮, জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বসছেন ট্রাম্প

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের ওপর দমন–পীড়নের অভিযোগ তুলে আবারও সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরান জানিয়েছে, তারা যুদ্ধ চায় না, তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। একই সঙ্গে সংলাপের পথও খোলা রাখা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিকল্প খোলা রাখছে ট্রাম্প প্রশাসন

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিকল্প খোলা রাখছে ট্রাম্প প্রশাসন

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও প্রাণহানির ঘটনার প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানের সম্ভাবনা আবারও সামনে এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, তেহরানকে চাপে রাখতে কূটনীতির পাশাপাশি শক্ত সামরিক বিকল্পও বিবেচনায় রাখা হচ্ছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইরানের ওপর ‘বিমান হামলা’ ট্রাম্প প্রশাসনের হাতে থাকা অন্যতম শক্তিশালী বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে। সোমবার (১২ জানুয়ারি) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, 'কূটনীতি ওয়াশিংটনের প্রথম পছন্দ হলেও, প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারে দ্বিধা করবেন না। বিষয়টি বর্তমানে প্রশাসনের কৌশলগত আলোচনায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।'

২৫ জুলাই, ২০২৬
গাজায় ‘শান্তি পর্ষদ’: বিতর্ক, ঔপনিবেশিক ছায়া ও অনিশ্চিত ভবিষ্যৎ

গাজায় ‘শান্তি পর্ষদ’: বিতর্ক, ঔপনিবেশিক ছায়া ও অনিশ্চিত ভবিষ্যৎ

গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজেই। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রাখা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে। তবে বিশেষ করে টনি ব্লেয়ারকে অন্তর্ভুক্ত করা নিয়ে আন্তর্জাতিক মহলে, বিশেষত মধ্যপ্রাচ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এই উদ্যোগের সঙ্গে ১৯ শতকের উপনিবেশবাদী শাসন কাঠামোর মিল খুঁজে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

২৫ জুলাই, ২০২৬
ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫% শুল্ক: ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫% শুল্ক: ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এমন সব দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর হবে। ট্রাম্প লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করে, এমন যে কোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যে ২৫ শতাংশ শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত ও কার্যকর।’ বিশ্লেষকদের মতে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে তেহরানের ওপর চাপ বাড়াতেই এই পদক্ষেপ।

২৫ জুলাই, ২০২৬
বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে ইরান, চালু হচ্ছে নিজস্ব ইন্টারনেট

বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে ইরান, চালু হচ্ছে নিজস্ব ইন্টারনেট

বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার দিকে এগোচ্ছে ইরান, এমন আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক ডিজিটাল অধিকারকর্মীরা। নতুন এই ব্যবস্থায় আন্তর্জাতিক ইন্টারনেট আর সাধারণ নাগরিকদের অধিকার হিসেবে বিবেচিত হবে না, বরং সরকারের বিশেষ অনুমোদন পাওয়া একটি সীমিত গোষ্ঠীই নিয়ন্ত্রিতভাবে বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবে বলে দাবি করেছেন তারা। ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচ জানিয়েছে, ইরান সরকার তার দেশের অভ্যন্তরে ইন্টারনেট ব্যবহারের কাঠামো আমূল পরিবর্তন আনছে।

২৫ জুলাই, ২০২৬
যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাঘচি

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ মোকাবিলায় তার দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির কড়া জবাব দিয়ে জানিয়েছেন, ওয়াশিংটন যদি ইরানকে আবারও পরীক্ষা’ করতে চায়, তবে তেহরান দাঁতভাঙা জবাব দিতে পিছপা হবে না। সোমবার (১২ জানুয়ারি) আল জাজিরা আরবিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আরাঘচি বলেন, 'গত বছরের ১২ দিনের সংঘাতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক সক্ষমতা আগের যেকোনো সময়ের তুলনায় আরও বিশাল ও বিস্তৃত করেছে।

২৫ জুলাই, ২০২৬
এক ট্রিলিয়ন ডলারের দৌড়ে ইলন মাস্ক, সম্পদ ছুঁইছুঁই ৮০০ বিলিয়নে

এক ট্রিলিয়ন ডলারের দৌড়ে ইলন মাস্ক, সম্পদ ছুঁইছুঁই ৮০০ বিলিয়নে

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ইলন মাস্কের আধিপত্য দিন দিন আরও দৃঢ় হচ্ছে। সম্পদ বৃদ্ধির যে গতি তিনি ধরে রেখেছেন তাতে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাতে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে এক ট্রিলিয়ন ডলারের মালিক হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। ফোর্বসের সর্বশেষ তথ্যানুযায়ী, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ৭৮০ বিলিয়ন ডলার। এর মাধ্যমে ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মাইলফলকের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ