আলোচনায় বসতে চায় ইরান, তবে আগেই কিছু করতে হতে পারে: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

সরকারবিরোধী আন্দোলনে বিপর্যস্ত ইরানের পরিস্থিতি যখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক তখনই নতুন দাবি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে।

রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় আগ্রহী এবং বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বৈঠকের আগেই ইরানে চলমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। ট্রাম্পের ভাষায়, ইরান আলোচনা করতে চায় এবং যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে বৈঠকে বসতে পারে, কিন্তু মাঠের পরিস্থিতি এমন যে, আলোচনার আগেই হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানি কর্মকর্তাদের পাশাপাশি দেশটির বিরোধী পক্ষের সঙ্গেও যোগাযোগ রাখছে। ২০২২ সালের পর এবারই সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে।

এই হুমকির প্রেক্ষাপটে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা জানালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখার বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী বার্তা বিনিময় হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ঐতিহ্যগত মধ্যস্থতাকারী সুইজারল্যান্ডের মাধ্যমেও দুই দেশের মধ্যে যোগাযোগ চালু আছে। তবে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা পরস্পরবিরোধী বার্তা থেকে বোঝা যায়, তারা এই প্রক্রিয়ায় আন্তরিক নয়।

এদিকে বিক্ষোভ দমনে ইরানের কঠোর অবস্থানের প্রতিক্রিয়ায় সামরিক পদক্ষেপসহ বিভিন্ন বিকল্প বিবেচনায় নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মঙ্গলবার ট্রাম্প তাঁর উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন এবং সেখানে ইরান ইস্যুতে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে বিবেচনাধীন বিকল্পগুলোর মধ্যে সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্র ব্যবহার, নিষেধাজ্ঞা জোরদার এবং সরকারবিরোধী পক্ষকে অনলাইনে সহায়তা দেওয়ার বিষয়টি রয়েছে।

গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির ধর্মীয় নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। অর্থনৈতিক সংকটের প্রতিবাদ থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন সরকার পতনের একদফা দাবিতে রূপ নিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ইরান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। দেশটিতে গত বৃহস্পতিবার থেকে ইন্টারনেট ব্ল্যাকআউট থাকায় তথ্য যাচাই করাও কঠিন হয়ে পড়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি