পাকিস্তান-আফগান সীমান্তে বোমা হামলায় নিহত ৬ পুলিশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ছয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। খবর আনাদোলু এজেন্সি।

সোমবার (১২ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় আফগান সীমান্তের কাছে এই হামলার ঘতনা ঘটেছে।

প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ট্যাঙ্ক জেলার গোমাল বাজার সড়কে পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হয়। একই দিনে লাকি মারওয়াত জেলায় পুলিশের একটি ভ্যানের ওপর হামলা চালানো হলে তিনজন আহত হন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। হামলার পর পেশোয়ার, বান্নু ও খাইবার জেলায় সন্ত্রাসবিরোধী বাহিনী (সিটিডি) অভিযান পরিচালনা করে। এই অভিযানে কমপক্ষে আটজন সশস্ত্র ব্যক্তি নিহত হন এবং বেশ কিছু নাশকতার পরিকল্পনা ব্যর্থ করা হয়।

মহসিন নকভি বলেন, 'খাইবার পাখতুনখাওয়ায় শান্তি ফেরাতে নিরাপত্তা বাহিনী তাদের অভিযান অব্যাহত রাখবে।'

যদিও এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি, তবে পাকিস্তান-আফগান সীমান্তে সাম্প্রতিক সময়ে অস্থিরতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তানের দাবি, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানে আশ্রয় নিয়ে সীমান্ত পার হয়ে হামলা চালাচ্ছে। পাশাপাশি পাকিস্তান অভিযোগ করে আসছে, প্রতিবেশী ভারত এই বিদ্রোহী গোষ্ঠীকে অর্থ ও রসদ দিয়ে সহযোগিতা করছে, যা আফগান তালেবান সরকার অস্বীকার করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জঙ্গল সলিমপুরে নাশকতার চেষ্টা চালালে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জঙ্গল সলিমপুরে নাশকতার চেষ্টা চালালে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার