৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংগঠন থেকে নিজেদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এক নির্বাহী আদেশের মাধ্যমে এসব সংস্থা, এজেন্সি ও কমিশনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ও অর্থায়ন স্থগিতের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বুধবার (৭ জানুয়ারি) জারি করা ওই আদেশে বলা হয়, সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা ও কার্যকারিতা পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, এসব আন্তর্জাতিক সংগঠনের অনেকগুলোই অপ্রয়োজনীয়, অপব্যবস্থাপনায় জর্জরিত কিংবা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পরিপন্থি।

প্রত্যাহারের তালিকায় রয়েছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনার প্রধান কাঠামো জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)। উল্লেখ্য, ইউএনএফসিসিসির আওতায়ই প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়িত হয়, যেখান থেকে আগেই যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন ট্রাম্প।

এর আগে ট্রাম্প প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও), ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ), জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং ইউনেসকোসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে আসে। নতুন সিদ্ধান্তের ফলে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি ও জনবল কাঠামোয়ও কাটছাঁটের প্রভাব পড়ছে।

রিপাবলিকান প্রশাসনের ভাষ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তন, শ্রমনীতি এবং বিভিন্ন দেশের সামাজিক ইস্যু নিয়ে কাজ করা অনেক সংস্থাকে তারা ‘ওয়াক’ বা অগ্রাধিকারবিহীন উদ্যোগ হিসেবে দেখছে।

এদিকে মূলধারার বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থনীতি ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ আন্তর্জাতিক সহযোগিতা থেকে সরে গেলে বৈশ্বিক জলবায়ু মোকাবিলার প্রচেষ্টা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে।

বিশ্বব্যাপী যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানকারী ইউএনএফপিএ দীর্ঘদিন ধরেই রিপাবলিকানদের বিরোধিতার মুখে। ট্রাম্প তার প্রথম মেয়াদেই সংস্থাটির অর্থায়ন বন্ধ করেছিলেন, যা পরে বাইডেন প্রশাসন পুনর্বহাল করে।

এ ছাড়া কার্বন ফ্রি এনার্জি কমপ্যাক্ট, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটি এবং ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল টিম্বার অর্গানাইজেশনসহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু