ব্রাহ্মণবাড়িয়া কমিটি অফ পর্তুগালের অভিষেক অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
পর্তুগালে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া কমিটি অফ পর্তুগাল এর অভিষেক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) এর নববর্ষের প্রথম দিনে পর্তুগালে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ানদের সামাজিক সংগঠন 'ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগাল' এর ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অভিষেক হলো।

রাজধানী লিসবনের স্বনামধন্য রেস্টুরেন্টে অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তা এন্থনিও জুন্তা ফ্রিগুসিয়ার প্রেসিডেন্ট জনাব জুয়াও পাওলো মার্কেশ দাস নেভেশ। এছাড়াও বাংলাদেশী কমিউনিটির অন্যান্য জেলা ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি সহ বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশী কমিউনিটির দ্বারা গঠিত সামাজিক সংগঠন কাজা দো বাংলাদেশ এর আহবায়ক জনাব রনি হোসাইন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন, আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ।

সিকদার বাবু ও শেখ সুমনের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ সহ প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ ও সাবেক সকল কমিটির সদস্যবৃন্দ এবং পর্তুগালে বসবাসরত সর্বস্তরের ব্রাহ্মণবাড়িয়ান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সিহাব ভুইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জানাব কাজী মঈনুর ইসলাম।

প্রতিষ্টাকালীন সদস্যবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন আহবায়ক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক জনাব মো. মেহেদী হাসান মানিক। উপদেষ্টা কমিটির পক্ষে বক্তব্য রাখেন মুখপাত্র ফারুকুল ইসলাম ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও উপদেষ্টা জনাব কাজী আবদুস সাত্তার। বক্তব্য রাখেন সদ্য সাবেক কমিটির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব সাহেদুজ্জামান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক মাহদী ইসলাম জয়।

শেষার্ধে বক্তব্য রাখেন সান্তা এন্থনিও জুন্তা ফ্রিগুশিয়ার প্রেসিডেন্ট জুয়াও পাওলো মার্কেশ দাস নেভেশ সহ বিশেষ অতিথি কাজা দো বাংলাদেশ এর আহবায়ক জনাব রনি হোসাইন ও গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ ও যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন বক্তব্য রাখেন।

নতুন কমিটির পক্ষে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জনাব সোহাগ হাসান ও সাংগঠনিক সম্পাদক জনাব সাব্বির মাহমুদ। সবশেষে পর্তুগাল প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ানদের ভ্রাতৃত্ব বোধ বৃদ্ধি ও সবার প্রতি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সভাপতি জনাব কাজী আনোয়ার হোসেন কাঈফের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু