খামেনিকে হত্যাও করতে পারেন ট্রাম্প!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে অতিরিক্ত সহিংসতা চালানো হলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধেও চরম পদক্ষেপ নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, 'ইরানি শাসকগোষ্ঠী যদি নিজ দেশের সাধারণ মানুষের ওপর নির্মম দমন–পীড়ন চালায়, তাহলে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ নেতার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না। উন্নত জীবন ও মৌলিক অধিকারের দাবিতে রাস্তায় নামা জনগণের ওপর হামলা হলে ওয়াশিংটনের প্রতিক্রিয়া হবে অত্যন্ত শক্তিশালী।'

গ্রাহামের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও বেকারত্বের জেরে ইরানজুড়ে ব্যাপক ও রক্তক্ষয়ী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তেহরান কঠোর অবস্থান নিলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ বাড়ানো হচ্ছে।

সিনেটর গ্রাহাম আরও বলেন, 'ইরানে যে পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে, তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি বড় মোড় হয়ে উঠতে পারে।'

এর আগেও ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে তেহরান এসব বক্তব্যকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ বলে তা প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে, ইরানের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে।

দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই জানিয়েছেন, যারা দাঙ্গা সৃষ্টি করছে বা এতে সহায়তা দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। যদিও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমনমূলক ব্যবস্থা না নিতে নির্দেশ দিয়েছেন এবং দাঙ্গাবাজ ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করার আহ্বান জানিয়েছেন।

এই অস্থির পরিস্থিতির মধ্যেই ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলভি ভিডিও বার্তার মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং আন্দোলন আরও জোরদার করার ডাক দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং মার্কিন সিনেটরের এমন বিতর্কিত মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

ইরানের সেনাপ্রধান ইতোমধ্যে  আক্রমণকারীদের হাত কেটে ফেলা হবে বলে হুশিয়ারি দিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে খামেনির মতো একজন ধর্মীয় ও রাজনৈতিক নেতার প্রাণনাশের ইঙ্গিত আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত বিরল ও বিপজ্জনক প্রবণতা হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু