আন্তর্জাতিক
‘ভারতের পরিকল্পনায় হাদি হত্যা’: ৭ দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভ বুধবার
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত বলে দাবি করে আন্দোলনের ডাক দিয়েছে পাঞ্জাবের স্বাধীনতাকামী শিখ জনগোষ্ঠীর একটি অংশ। আগামীকাল বুধবার (২৩ ডিসেম্বর) বিভিন্ন দেশের স্থানীয় সময় দুপুর ১২টায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করার ঘোষণা দেওয়া হয়েছে।
ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ
লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার সময় গ্রেফতার হয়েছেন সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। খবর রয়টার্স। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ব্রিটিশ পুলিশের হাতে আটক হন তিনি। গ্রেফতারের সময় থুনবার্গ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে একটি প্ল্যাকার্ড বহন করছিলেন। যুক্তরাজ্যভিত্তিক ক্যাম্পেইন সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় থুনবার্গকে গ্রেফতার করা হয়েছে।
পোল্যান্ডের কয়লাখনিতে গ্যাস লিক হয়ে নিহত ২
পোল্যান্ডের একটি কয়লাখনিতে মিথেন গ্যাস লিক হয়ে দুই শ্রমিকের প্রাণহানি ঘটেছে। খনি কর্তৃপক্ষ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ পোল্যান্ডের সিলেসিয়া অঞ্চলের প্নিওভেক খনিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াসত্রজেবস্কা স্পোলকা ভেগলোয়া (জেএসডব্লিউ)। জেএসডব্লিউ জানিয়েছে, নিহত দুই শ্রমিকই ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং দুর্ঘটনার সময় তারা ভূপৃষ্ঠের ৮৩০ মিটার (২ হাজার ৭২৩ ফুট) নিচে কাজ করছিলেন। অন্য আটজনকে উদ্ধার করা হয়েছে।
মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ
জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে, মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন করছে। অন্যদিকে মানুষকে ভোট থেকে বিরত রাখতে সশস্ত্র গোষ্ঠীগুলোও একই ধরনের কৌশল ব্যবহার করছে। খবর এএফপি। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষকে ভোট দিতে বাধ্য করার ক্ষেত্রে জনগণের প্রতি নৃশংস সহিংসতা বন্ধের পাশাপাশি ভিন্নমত প্রকাশের কারণে মানুষকে গ্রেফতার থামাতে হবে।
বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত শিথিল করল চীন
বাংলাদেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসা আবেদনের শর্ত শিথিল করেছে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।
পাকিস্তান বাহিনীর গুলিতে নিহত ৪ আফগান, চরমে উত্তেজনা সীমান্তে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক জেলায় পাকিস্তান বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। সীমান্তে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে। খবর টোলো নিউজ। টোলো নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শুরু হওয়া গোলাগুলিতে পাকিস্তান বাহিনীর ছোড়া মর্টার শেল আফগান মাজাল গালি এবং লুকমান গ্রামে আঘাত হানে।
তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত
তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন শীর্ষ লিবীয় সামরিক কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই আল-হাদ্দাদকে বহনকারী দাসো ফ্যালকন–৫০ মডেলের প্রাইভেট জেটটি দুর্ঘটনায় পড়ে। তুরস্কের কর্মকর্তারা জানান, উড্ডয়নের পর বিমানে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয় এবং জরুরি অবতরণের অনুরোধ করা হয়।
পেনসিলভানিয়ায় নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। ফিলাডেলফিয়ার উত্তরে বাকস কাউন্টির সিলভার লেক নার্সিং হোমে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের ধারণা, গ্যাস লিক থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। বিস্ফোরণে ভবনের একটি বড় অংশ ধসে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা বহু বাসিন্দা আটকা পড়েন।
এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি
চলতি বছরে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতীয় রুপি। ২০২২ সালের পর আবারও রুপির মান বড় ধরনের পতনের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপে ভারতের রপ্তানি খাত দুর্বল হয়ে পড়া এবং শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত মূলধন তুলে নেওয়ার প্রবণতাই রুপির এই দরপতনের প্রধান কারণ।
গাজায় তীব্র ওষুধ সংকট, হাসপাতালে বাড়ছে মৃত্যু
ইসরাইলের দীর্ঘমেয়াদি অবরোধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধার কারণে ফিলিস্তিনের গাজা অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থা চরম সংকটে পড়েছে। শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা এবং স্থানীয় হাসপাতাল সূত্র জানাচ্ছে, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অভাবে হাজারো রোগী মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ বলেন, 'গাজার হাসপাতালগুলোর অবস্থা এখন করুণ ও ভয়াবহ। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকায় গুরুতর রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।'
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১২৩
ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে টানা প্রবল বর্ষণে শ্রীলঙ্কাজুড়ে এখন পর্যন্ত ১২৩ জনের মৃত্যু হয়েছে। আরও ১৩০ জন নিখোঁজ রয়েছেন বলে শনিবার জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)। খবর এএফপি
বাবরি মসজিদ পুনর্নির্মাণে মানুষের ঢল, উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি
১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর একই দিনে বাবরি মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগকে ঘিরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নামে মানুষের ঢল। শনিবার (৬ ডিসেম্বর) পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রেজিনগরের মোরাদিঘি সংলগ্ন এলাকায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির।