ভিডিওটির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানে মার্কিন সামরিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। ভিডিওতে তিনি বলেন, 'ইরানে আমাদের বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে।'
বার্তায় ইরানের প্রশাসনের উদ্দেশে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত।'
এদিকে সিএনএন জানিয়েছে, ট্রাম্প ভিডিওতে ইরানের ভেতরে সামরিক অভিযান পরিচালিত হলে মার্কিন নাগরিকদের প্রাণহানির ঝুঁকি থাকতে পারে বএল শঙ্কা প্রকাশ করেন।
ভিডিওতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের হতাহতের ঝুঁকি কমাতে সব ধরনের ব্যবস্থার কথাও জানান তিনি।