আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেছেন, এ ধরনের কোনো পদক্ষেপে ইরান ভীত নয়; বরং তারা যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর জন্যই অপেক্ষা করছে।

শুক্রবার (৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, 'ইরান যেকোনো স্থল আক্রমণ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্র যদি এমন কোনো অভিযান চালায়, সেটি তাদের জন্য বড় ধরনের বিপর্যয়ে পরিণত হতে পারে।'

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, চলমান সংঘাতের মধ্যেও তেহরান থেকে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা নেই।

তিনি উল্লেখ করেন, গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের সময়ও ইরান নিজ থেকে কোনো সমঝোতার উদ্যোগ নেয়নি। বরং, সেই সংঘাতে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিতে বাধ্য হয়েছিল ইসরায়েলই।

আরাঘচি বলেন, 'জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে সাম্প্রতিক সংলাপের সময়ই সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে তেহরান শেষ মুহূর্ত পর্যন্ত পিছু হটার বা কোনো আপসের পথে হাঁটার কথা ভাবেনি।'

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নিবিড় আলোচনা চলেছিল। কিন্তু কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি এবং শেষ পর্যন্ত আলোচনা ভেঙে যায়।

এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক অভিযান চালু করে। ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে বর্তমানে তীব্র যুদ্ধাবস্থা বিরাজ করছে।

আজ শুক্রবার পর্যন্ত চলমান এই সংঘাতের ছয় দিন পার হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, টানা হামলায় ইতোমধ্যে ইরানে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

তবে এমন পরিস্থিতিতেও ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তার হুঁশিয়ারি, স্থলযুদ্ধ শুরু হলে মার্কিন বাহিনীকে কঠিন মূল্য দিতে হবে।

সূত্র: এনবিসি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি