সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৬ ১২:৪০:৩০
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বেসরকারি খাতে কর্মরত দেশটির নাগরিকদের জন্য সুখবর দিয়েছে সরকার। কর্মসংস্থান সহায়তা কর্মসূচির আওতায় ন্যূনতম বেতনসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই ধাপে এই সীমা বাড়িয়ে ২০২৮ সালের এপ্রিলের মধ্যে ৬ হাজার সৌদি রিয়ালে উন্নীত করা হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ৪ হাজার রিয়াল থেকে প্রথম ধাপে বেতনের ন্যূনতম সীমা ৫ হাজার রিয়াল করা হবে। আগামী ২০২৭ সালের ২৫ এপ্রিল থেকে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে। আর আগে থেকে কর্মসূচির আওতায় থাকা কর্মীদের জন্য ওই বছরের মে মাসের সহায়তা প্রদান থেকে পরিবর্তিত নিয়ম অনুসরণ করা হবে।

এরপর দ্বিতীয় ধাপে ২০২৮ সালের ২৫ এপ্রিল থেকে ন্যূনতম বেতনসীমা আরও এক হাজার রিয়াল বাড়িয়ে ৬ হাজার রিয়াল নির্ধারণ করা হবে। নতুন আবেদনকারীদের পাশাপাশি পুরোনো সুবিধাভোগীদের ক্ষেত্রেও একই বছরের মে মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সৌদি আরবের মানবসম্পদ উন্নয়ন তহবিলের (এইচআরডিএফ) উদ্যোগটির মূল উদ্দেশ্য দেশটির নাগরিকদের বেসরকারি খাতে কাজের সুযোগ বাড়ানো। পাশাপাশি কর্মীদের দক্ষতা উন্নয়ন, চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা এবং স্থানীয় শ্রমশক্তিকে কর্মক্ষেত্রে আরও সম্পৃক্ত করাও এ পরিকল্পনার অংশ।

এ কর্মসূচিতে যোগ্য কর্মীদের বেতনের সর্বোচ্চ অর্ধেক পর্যন্ত ভর্তুকি দেবে এইচআরডিএফ। তবে কোনো কর্মীর জন্য মাসিক সহায়তার পরিমাণ ৩ হাজার সৌদি রিয়ালের বেশি হবে না। নির্ধারিত যোগ্যতা ও নীতিমালা পূরণ সাপেক্ষে প্রতিষ্ঠানগুলো এ সুবিধা পাবে।

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নিতাকাত কর্মসূচির সঙ্গে সমন্বয় করেই বেতন সহায়তার নতুন কাঠামো বাস্তবায়ন করা হচ্ছে। এ ব্যবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌদি নাগরিকদের নিয়োগের অনুপাত অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়।

কর্তৃপক্ষের আশা, বেতন সহায়তার পরিমাণ ও ন্যূনতম সীমা বাড়ানোর ফলে বেসরকারি খাতে সৌদি নাগরিকদের নিয়োগ আরও আকর্ষণীয় হবে। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি এবং জাতীয় মানবসম্পদের দক্ষতা উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ কর্মসূচির আওতায় আবেদন ও সুবিধা পাওয়ার বিস্তারিত শর্ত জানতে সংশ্লিষ্টদের এইচআরডিএফের সরকারি ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার