ইসরায়েলের পর মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছেছে। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে তেহরান। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেও টার্গেট করে একযোগে হামলা চালিয়েছে ইরান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আল জাজিরার একাধিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, এই ঘাঁটিকেই লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়।

বাহরাইনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও, তা ক্ষেপণাস্ত্র হামলার ফল কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, সেখানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাই লক্ষ্যবস্তু ছিল।

এছাড়া কুয়েতেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে আল জাজিরার আরবি বিভাগের সাংবাদিকরা। পরিস্থিতি মোকাবিলায় দেশটিতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বার্তাসংস্থা এএফপি জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদেও ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এর আগে শনিবার সকালে তেহরানসহ ইরানের পাঁচটি প্রধান শহরে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা থেকে দেওয়া এক ভিডিও ভাষণে ইরানি জনগণকে তাদের সরকার উৎখাতের আহ্বান জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় ধরনের যুদ্ধাভিযান’ পরিচালনা করেছে। আমাদের কাজ শেষ হলে তোমাদের সরকার উৎখাত করতে হবে—এটা তোমাদেরই দায়িত্ব। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটাই সম্ভবত তোমাদের একমাত্র সুযোগ।

এর আগে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বারবার একটি চুক্তির চেষ্টা করেছে। তবে পরিস্থিতি বিবেচনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট কারখানা ধ্বংস করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, ইরান থেকে ছোড়া অসংখ্য ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় শনাক্ত করা হয়েছে। পাল্টা হামলার পর দেশজুড়ে সতর্ক সংকেত বাজানো হয় এবং নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

আইডিএফ এক জরুরি সতর্কবার্তায় জানায়, ইরানি ক্ষেপণাস্ত্রের বড় ঢেউ সীমান্তের দিকে ধেয়ে আসছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। তবে প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নির্ভুল নয় উল্লেখ করে সাধারণ মানুষকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে মুহুর্মুহু সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। দ্রুত বদলে যাওয়া এই পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ও উদ্বেগজনক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের