লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক

সদ্য সংবাদ ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:১৫:৩১
সংগৃহীত

গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সংকট সমাধানে চলমান লংমার্চের মতো কর্মসূচি না দিয়ে সরকারকে কাজ করার সুযোগ দিতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। একই সঙ্গে নগরবাসীর দুর্ভোগ না বাড়িয়ে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর সোয়ারীঘাটে ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আব্দুস সালাম।

তিনি বলেন, বিভিন্ন সমস্যা সমাধানে সরকারকে সময় দিতে হবে। জনগণের দুর্ভোগ বাড়ে- এমন কর্মসূচি পরিহার করে সরকারের পাশে থাকার পাশাপাশি নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের কার্যক্রমে সহযোগিতা করা প্রয়োজন।

আব্দুস সালাম আরও বলেন, পুরোনো স্বৈরাচার যেন আবার ফিরে আসার সুযোগ না পায়, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিচ্ছন্নতার কাজে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’সহ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে একদিকে বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সম্পৃক্ত করা হচ্ছে, অন্যদিকে নদী ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি হচ্ছে। এর আগে ডিএসসিসি ও বিদ্যানন্দের যৌথ ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে বর্জ্যের বিনিময়ে স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণমুক্ত করে নৌ চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নগরকে আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তর করতে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আব্দুস সালাম বলেন, বর্জ্যকে শুধু আবর্জনা হিসেবে না দেখে সম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ভবিষ্যতে এই বর্জ্যকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে তিনি নগরবাসীকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, বর্জ্য আলাদা করে সংরক্ষণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের