বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৬ ২০:৩৭:৫৪
ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলায় বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় এ ঘটনা ঘটে। একসঙ্গে ছয়জনের প্রাণহানিতে এলাকায় ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার গঞ্জমতি গ্রামের শাহজাহান আলীর ছেলে মিজান আলী (১২), মনিরুল ইসলামের ছেলে সাজিদ হোসেন (১০), শাহাদত প্রামাণিকের ছেলে আব্দুল্লাহ প্রামাণিক (১৮) ও ইবাদুল হোসেনের ছেলে ইমন হোসেন (১৪)। তাঁরা পরস্পরের চাচাতো-জ্যাঠাতো ভাই। এ ছাড়া একই গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২) এবং নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রব্বেল হোসেন (২২) বজ্রপাতে মারা গেছেন।

আহত দুজন হলেন গঞ্জমতি গ্রামের আতাপ আলীর ছেলে রিপন (৩২) এবং ১৪ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নিহত ও আহত ব্যক্তিরা সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তাঁরা পাশের একটি জেলেদের ছাউনিতে আশ্রয় নেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুজন। পরে তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পাবনা সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আহমদ আলী সরকার জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ওই গ্রামে যান। নিহত ব্যক্তিরা সবাই কৃষক পরিবারের সন্তান। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তাঁরা সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা বলেন, একসঙ্গে ছয়জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

তিনি জানান, সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা এবং গুরুতর আহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এ ছাড়া পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস সার্বক্ষণিক ঘটনাটির খোঁজখবর রাখছেন।

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ