চাকরি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, ভুয়া এনএসআই আটক

ম
মোঃ আব্দুর রউফ (সিরাজগঞ্জ প্রতিনিধি)
৩০ অক্টোবর, ২০২৬ ১৯:৪২:২৬

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সিরাজগঞ্জে এক ব্যক্তিকে আটক করেছে জেলা এনএসআই ও সদর থানা পুলিশের যৌথ দল। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় এবং বিভিন্ন দোকান থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তির নাম নূরজ্জামান নূর আবু সালেহ। তিনি উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সামাদ সরকার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া যৌথ অভিযান চলে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১টা ১০ মিনিট পর্যন্ত। এ সময় সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি ২০১৬ সালে ‘Md. Jakirul Islam (Rahul)’ নামে এনএসআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র তৈরির কথা জানিয়েছেন। পরবর্তী সময়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় সংস্থাটির কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া বিভিন্ন দোকান থেকেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি এসব কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ