আন্তর্জাতিক

পাকিস্তানসহ সীমান্তবর্তী এলাকায় ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

পাকিস্তানসহ সীমান্তবর্তী এলাকায় ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

পাকিস্তানসহ তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী এলাকায় ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত দুইটার দিকে তাজিকিস্তান–শিনজিয়াং সীমান্ত অঞ্চলে এ ভূমিকম্প সংঘটিত হয়। পাকিস্তান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের (পিএমডি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৫৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। ইউরোপীয় মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮। ইউএস জিওলজিক্যাল সার্ভের মতে, পাকিস্তান, তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশে এর ধাক্কা অনুভূত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
গাজায় তীব্র শীতে জমে প্রাণ হারিয়েছে ২১ শিশু

গাজায় তীব্র শীতে জমে প্রাণ হারিয়েছে ২১ শিশু

অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র শীত ও বরফ জমা তাপমাত্রার কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। মৃতদের মধ্যে ২১ জন শিশু। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে গাজা সরকারের মিডিয়া অফিস। বিবৃতিতে বলা হয়েছে, চলতি শীত মৌসুমে তীব্র শীতের কারণে সাতজন শিশু প্রাণ হারিয়েছে। নিহতরা সবাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি এবং বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। গাজার নিম্নচাপপূর্ণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় ৭ হাজার তাবু ধ্বংস হয়েছে। দেইর আল-বালাহসহ বিভিন্ন এলাকায় ঝড় ও বৃষ্টিতে তাবুগুলো ভেসে যাওয়ায় হাজার হাজার পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প

মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ ও মধ্য মেক্সিকোতে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হানে।

২৫ জুলাই, ২০২৬
৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি

৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি

কয়েক দিন আগেই জাপানের উত্তর-পূর্বাঞ্চলে অনুভূত হওয়া ৭.৫ মাত্রার একটি ভূমিকম্পের পর আবারও একই এলাকায় ৬.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করে। এর আগের ৭.৫ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হয়েছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬.৫ ধরা হলেও পরবর্তী আপডেটে জাপানের আবহাওয়া সংস্থা তা পরবর্তীতে সংশোধন করে ৬.৭ মাত্রা প্রকাশ করে।

২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা, নিহত ৫

পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা, নিহত ৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার গুরগুরি এলাকায় পুলিশের একটি গাড়িতে আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই হামলার ঘটনায় অন্তত পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার সময় ঘটনাস্থলে পুলিশের বড় একটি দল অবস্থান করছিল, যার মধ্যে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন। হামলাকারীদের ধরতে এখনও অভিযান চলছে।

২৫ জুলাই, ২০২৬
ব্যাপক বিক্ষোভের মুখে বুলগেরিয়ার সরকারের পদত্যাগ

ব্যাপক বিক্ষোভের মুখে বুলগেরিয়ার সরকারের পদত্যাগ

দেশজুড়ে চলমান দুর্নীতিবিরোধী আন্দোলন ও বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিল বুলগেরিয়ার সরকার। খবর রয়টার্স। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ তার সরকারের পদত্যাগের ঘোষণা দেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্নীতিবিরোধী কর্মসূচির মাধ্যমে আন্দোলনের শুরু হলেও তা দ্রুতই সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

২৫ জুলাই, ২০২৬
ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে ৯ নিহত

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে ৯ নিহত

ভারতের অন্ধ্রপ্রদেশের আল্লুরি জেলায় পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। আল্লুরি জেলা কালেক্টর জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৩৫ জন যাত্রীসহ দুই চালক ও এক ক্লিনার ছিলেন। আহতদের মধ্যে সাতজনকে প্রথমে চিন্তুরের সিএইচসি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ভদ্রাচলমে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

২৫ জুলাই, ২০২৬
পেহেলগাম হামলায় এনআইএ চার্জশিট, অভিযুক্ত যারা

পেহেলগাম হামলায় এনআইএ চার্জশিট, অভিযুক্ত যারা

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার আট মাস পর ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) চার্জশিট জমা দিয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই পর্যটক ছিলেন। চার্জশিটে পাঁচ সন্দেহভাজন ব্যক্তি এবং পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন লস্কর-ই-তাইয়েবা (এলইটি) ও দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-কে অভিযুক্ত করা হয়েছে। হামলার মূল হ্যান্ডলার হিসেবে এলইটির শীর্ষ কমান্ডার সাজিদ জাটের নাম উল্লেখ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ভয়াবহ বিক্ষোভ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ভয়াবহ বিক্ষোভ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভিতরে ঢোকার চেষ্টা চালায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, 'বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন’ এবং ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

২৫ জুলাই, ২০২৬
স্কুলে হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

স্কুলে হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

অস্ট্রিয়া স্কুলে ১৪ বছরের কম বয়সি মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশটির জাতীয় সংসদে এই আইন অনুমোদন দেওয়া হয়। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইন অনুযায়ী মুসলিম মেয়েদের হিজাব পরা সীমিত করা হলেও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও বিশেষজ্ঞরা এটিকে বৈষম্যমূলক এবং সমাজে আরও বিভাজন সৃষ্টিকারী বলে সমালোচনা করেছেন।

২৫ জুলাই, ২০২৬
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৭৫, এখনো নিখোঁজ ২৭০ জনের অধিক

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৭৫, এখনো নিখোঁজ ২৭০ জনের অধিক

হংকংয়ের কয়েকটি সুউচ্চ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এটিকে গত ছয় দশকের মধ্যে শহরের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড হিসেবে চিহ্নিত করেছেন। এখনও ২৭০ জনের বেশি মানুষ নিখোঁজ, আর হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সুড়ঙ্গে আটকা ৪০ হামাস সদস্যকে হত্যা ইসরায়েলের

সুড়ঙ্গে আটকা ৪০ হামাস সদস্যকে হত্যা ইসরায়েলের

দক্ষিণ গাজার রাফাহ এলাকায় হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কে আটকা পড়া অন্তত ৪০ জন হামাস সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ২০০ হামাস যোদ্ধা কয়েক মাস ধরে ওই সুড়ঙ্গগুলোতে আটকা ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বের হতে সক্ষম হলেও অনেকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। আবার কেউ কেউ আত্মসমর্পণও করেছেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন