পেহেলগাম হামলায় এনআইএ চার্জশিট, অভিযুক্ত যারা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার আট মাস পর ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) চার্জশিট জমা দিয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই পর্যটক ছিলেন।

চার্জশিটে পাঁচ সন্দেহভাজন ব্যক্তি এবং পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন লস্কর-ই-তাইয়েবা (এলইটি) ও দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-কে অভিযুক্ত করা হয়েছে। হামলার মূল হ্যান্ডলার হিসেবে এলইটির শীর্ষ কমান্ডার সাজিদ জাটের নাম উল্লেখ করা হয়েছে।

চার্জশিট অনুযায়ী, পাকিস্তানের তিন সন্ত্রাসী—সুলেমান শাহ, হাবিব তাহির ওরফে জিবরান এবং হামজা আফগানি পেহেলগাম হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তবে চলতি বছরের জুলাইয়ে শ্রীনগরের কাছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তারা নিহত হন।

এছাড়া আরও দুইজন, পারভেজ আহমদ ও বশির আহমদ, গত ২২ জুন এনআইএ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তিন সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছিলেন এবং জিজ্ঞাসাবাদে হামলায় জড়িত সন্ত্রাসীদের পাকিস্তানি নাগরিক ও লস্কর-ই-তাইয়েবার সঙ্গে যুক্ত থাকার তথ্য প্রকাশ করেন।

এনআইএ জানিয়েছে, চার্জশিটে পেহেলগাম হামলার পরিকল্পনা, সহায়তা ও বাস্তবায়নে এলইটি ও টিআরএফ সরাসরি জড়িত থাকার প্রমাণ উপস্থাপন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর অস্ত্র আইন (১৯৫৯), বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (১৯৬৭) এবং ‘ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার’ ধারাও যুক্ত করা হয়েছে।

পাকিস্তান সরকার এখনও হামলার ঘটনায় আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। টিআরএফ প্রথমে হামলার দায় স্বীকার করলেও পরে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি