সুড়ঙ্গে আটকা ৪০ হামাস সদস্যকে হত্যা ইসরায়েলের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
দক্ষিণ গাজার রাফাহ এলাকায় হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কে আটকা পড়া অন্তত ৪০ জন হামাস সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ২০০ হামাস যোদ্ধা কয়েক মাস ধরে ওই সুড়ঙ্গগুলোতে আটকা ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বের হতে সক্ষম হলেও অনেকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। আবার কেউ কেউ আত্মসমর্পণও করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, গাজার রাফাহ এখন সম্পূর্ণ ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে।

হামাস যোদ্ধাদের অস্ত্র সমর্পণের বিনিময়ে নিরাপদে স্থানান্তরের প্রস্তাব নিয়ে ওয়াশিংটনসহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা আলোচনা চালিয়ে যাচ্ছিল। তবে সাম্প্রতিক দিনগুলোতে সেই উদ্যোগ ভেস্তে যায়। 

চুক্তি প্রসঙ্গে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছিলেন, 'প্রস্তাবিত এই চুক্তির মাধ্যমে গাজাজুড়ে হামাসকে নিরস্ত্র করার জন্য একটি বড় পরীক্ষা।'

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত তিনজন স্থানীয় কমান্ডার রয়েছেন। নিহতদের তালিকায় হামাসের নির্বাসিত নেতা গাজী হামাদের এক ছেলেও রয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।

এদিকে, হামাসের কিছু সূত্র একজন কমান্ডার মোহাম্মদ আল-বাওয়াবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও পুরো ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি সংগঠনটি। আটকা পড়া যোদ্ধাদের সঠিক সংখ্যাও প্রকাশ করেনি হামাস।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী