পলাশ ফিলিং স্টেশনে ৩ মেশিনে তেল কম দেওয়ায় অর্থদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪১:২০

পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিএসটিআই পরিদর্শক ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার সমন্বয়ে উপজেলার বিসমিল্লাহ ও পলাশ ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের প্রতিটি মেশিন পরীক্ষা করে সঠিকভাবে ক্যালিব্রেটেড অবস্থায় পাওয়া যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় সব লাইসেন্স নবায়ন করা রয়েছে বলে নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে, পলাশ ফিলিং স্টেশনের তিনটি মেশিনে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম ধরা পড়ে। পরীক্ষায় দেখা যায়, প্রতি ১০ লিটার জ্বালানি তেলে গড়ে ১৪০ থেকে ১৬০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে।

এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ও ৪৬ ধারায় পলাশ ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া, ত্রুটিপূর্ণ তিনটি মেশিনের ক্যালিব্রেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং বিএসটিআই কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই মেশিনগুলো থেকে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফিলিং স্টেশনের পরিমাপযন্ত্র, লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।

এ বিষয়ে তিনি বলেন, পরিমাণে কম দিয়ে এভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। বিএসটিআইকে সঙ্গে নিয়ে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা