‘কলমে জুলাই’ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সংবর্ধিত অনার্সের কৃতী শিক্ষার্থীরা

জ
জামালপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫০:০৩

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে ‘কলমে জুলাই রচনা প্রতিযোগিতা–২০২৬’-এর বিজয়ীদের পুরস্কার প্রদান এবং অনার্স প্রথম বর্ষের (২০২৩–২০২৪ শিক্ষাবর্ষ) সিঙ্গেল ডিজিট ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন ভবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শাখার সভাপতি মো. জামাল হোসেন, সাবেক কলেজ সভাপতি ও জেলা সভাপতি শামাউন ইসলাম, কলেজ সেক্রেটারি এহসানুল বারী আম্মার, অর্থ সম্পাদক কাওছার আহমেদসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা।

অনুষ্ঠানে ‘কলমে জুলাই রচনা প্রতিযোগিতা–২০২৬’-এ নির্বাচিত বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে অনার্স প্রথম বর্ষের (২০২৩–২০২৪) যেসব শিক্ষার্থী সিঙ্গেল ডিজিট ফলাফল অর্জন করেছেন, তাদেরও সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও একাডেমিক সাফল্যকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও বিভিন্ন ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানান তারা।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা