মিরসরাইয়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ১৫ দিনেই আক্রান্ত ১০

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫১:৪৪

চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগে আগস্টে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ১২ জনের মধ্যে ১০ জনের শরীরে ডেঙ্গু ধরা পড়ে। যার মধ্যে রয়েছে ৫ জন পুরুষ, ৪ জন নারী এবং একজন শিশু। সব মিলিয়ে গত ৪৫ দিনে উপজেলায় ২০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাবলু (২৮) নামে আরও একজন রোগী ভর্তি হয়েছেন। হঠাৎ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে ডেঙ্গু নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ থাকায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করলেই হবে না, এডিস মশার বংশবিস্তার বন্ধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে। বাড়ির আঙিনা ও আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রামসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণসহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতার কোনো বিকল্প নেই। জ্বরসহ ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা