গাজায় তীব্র শীতে জমে প্রাণ হারিয়েছে ২১ শিশু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র শীত ও বরফ জমা তাপমাত্রার কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। মৃতদের মধ্যে ২১ জন শিশু।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে গাজা সরকারের মিডিয়া অফিস।

বিবৃতিতে বলা হয়েছে, চলতি শীত মৌসুমে তীব্র শীতের কারণে সাতজন শিশু প্রাণ হারিয়েছে। নিহতরা সবাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি এবং বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন।

গাজার নিম্নচাপপূর্ণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় ৭ হাজার তাবু ধ্বংস হয়েছে। দেইর আল-বালাহসহ বিভিন্ন এলাকায় ঝড় ও বৃষ্টিতে তাবুগুলো ভেসে যাওয়ায় হাজার হাজার পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছে।

ইসরায়েলি অবরোধ ও ধ্বংসযজ্ঞের কারণে গাজার অধিকাংশ ঘরবাড়ি এবং অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে ১৫ লাখেরও বেশি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বসবাস করছেন, যেখানে বেঁচে থাকার ন্যূনতম পরিবেশ নেই। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য হিমাঙ্কের তাপমাত্রা জীবনধারণে মারাত্মক হুমকি তৈরি করছে।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, গরম কাপড় ও নিরাপদ আশ্রয়ের অভাবে শিশুদের মৃত্যু বাড়ছে। ইসরায়েলি বিধিনিষেধের কারণে মানবিক সহায়তা ও জ্বালানি পৌঁছানো সম্ভব হচ্ছে না, যার ফলে কোনো হিটিং ব্যবস্থা চালু রাখা যাচ্ছে না। গাজা সরকার এই পরিস্থিতির জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপের দাবি করেছে।

ইসরায়েলি আগ্রাসনের শুরু (২০২৩ সালের অক্টোবর) থেকে এখন পর্যন্ত গাজায় ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি। যুদ্ধবিরতি শুরুর পরেও নতুন করে ৪৪৭ জন নিহত এবং ১ হাজার ২৪৬ জন আহত হয়েছেন।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সতর্ক করে জানিয়েছে, ত্রাণ সরবরাহ স্বাভাবিক না হলে সামনে আরও বড় মানবিক সংকট দেখা দিতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী