আন্তর্জাতিক
ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন ভারতের কর্মকর্তারা, জানালেন শশী থারুর
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও বিশিষ্ট তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশজুড়ে, বিশেষ করে রাজধানী ঢাকায় ব্যাপক বিক্ষোভ চলছে। এ প্রেক্ষাপটে গত রাতে ক্ষুব্ধ জনতা কয়েকটি সংবাদমাধ্যমের ভবনে অগ্নিসংযোগ করে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেয়।
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা: নিহত ১০, আহত ১৪
অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে। এ ঘটনায় সাধারণ নাগরিকসহ মোট ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলা
সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কম্বোডিয়ার ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে থাই প্রতিরক্ষা বাহিনী। সোমবার (৮ ডিসেম্বর) ভোরে চং এন মা পাস এলাকায় কম্বোডীয় সেনাবাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করে এ হামলা চালানো হয়। থাই সেনাবাহিনীর আইএসপিআর প্রধান মেজর জেনারেল উইনথাই সুভারির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইসিটি পণ্যে শুল্ক ও সৌর ভর্তুকি নিয়ে ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে চীনের মামলা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পণ্যের ওপর ভারতের শুল্ক আরোপ এবং ভারতীয় ফটোভোলটাইক (সৌর) শিল্পে দেওয়া ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে মামলা করেছে চীন।
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র তাণ্ডব: শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা ছাড়াল ২০০
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র তাণ্ডবে শ্রীলঙ্কায় মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ২০০ ছাড়িয়েছে। টানা বর্ষণ ও ভয়াবহ ভূমিধসে রাজধানী কলম্বোসহ বিভিন্ন অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, এখন পর্যন্ত মোট ২১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে, নিখোঁজ রয়েছেন অন্তত ২১৮ জন।
হাইকমিশনারকে তলবের পর অন্তর্বর্তী সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে নয়াদিল্লির বিবৃতি
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পর অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে উত্থাপিত অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে ভারত। তলবের প্রেক্ষাপটে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে নয়াদিল্লি।
গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণ, নিহত ৫
গাজা সিটির তুফাহ এলাকায় একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, গাজা মার্টায়ার্স স্কুলে আঘাতের পর মৃতদের লাশ উদ্ধার করা হয়েছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা আশ্রয়কেন্দ্রে নয়, সন্দেহজনক ব্যক্তিদের’ লক্ষ্য করে গুলি চালিয়েছে। সেনারা জানিয়েছে, উত্তর গাজা উপত্যকার ইয়েলো লাইনের পশ্চিমে কয়েকজন সন্দেহজনক ব্যক্তি শনাক্ত হওয়ায় তাদের লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়।
নাইজেরিয়ায় অপহৃত ১০০ শিক্ষার্থী উদ্ধার
নাইজেরিয়ার একটি খ্রিস্টান ক্যাথলিক আবাসিক স্কুল থেকে গত মাসে অপহৃত ১০০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনা–পুলিশ যৌথ বাহিনী। তবে অপহৃত ২২৭ শিক্ষার্থীর মধ্যে এখনও ১২৭ জন শিক্ষার্থী এবং ১২ শিক্ষক–শিক্ষিকার অবস্থান সম্পর্কে তথ্য পায়নি তারা। রোববার (৭ ডিসেম্বর) অপহরণের প্রায় ১৫ দিন পর তাদের উদ্ধার করতে সক্ষম হন তারা। বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
গাজার রাফাহ-তে ইসরায়েলি অভিযানে ৪০ হামাস যোদ্ধা নিহত
গাজা উপত্যকার রাফাহ এলাকার একটি ভূগর্ভস্থ টানেলে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ৪০ জনের বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে এ অভিযানটি পরিচালনা করে। এতে টানেলের অবকাঠামোও ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, 'রাফাহ এলাকায় ভূগর্ভস্থ টানেলের রুটগুলো ধ্বংস করা এবং সেখানে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য।'
সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ‘অপারেশন হোকিয়ে’ শুরু করেছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ও সিরিয়ার যৌথ সেনাবাহিনী কট্টরপন্থি ইসলামপন্থী আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ‘অপারেশন হোকিয়ে’ শুরু করেছে। অভিযানটি আইএস যোদ্ধা, অবকাঠামো এবং অস্ত্রের ডিপোগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, সিরিয়ার মধ্যাঞ্চলের পালমিরায় গত সপ্তাহে আইএসের বন্দুক হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এই প্রতিশোধমূলক অভিযান শুরু করা হয়েছে। হামলায় একজন দোভাষীও নিহত হয়েছেন এবং আরও তিনজন সেনা আহত হয়েছেন।
ক্ষমা চেয়ে আবেদন করতেই তেল আবিবে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে তিনটি দুর্নীতি মামলার বিচার থেকে অব্যাহতির জন্য ক্ষমা প্রার্থনার আবেদন করেছেন। নেতানিয়াহু দাবি করেছেন, দীর্ঘদিন ধরে চলমান বিচার দেশের সংহতিকে নষ্ট করছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে নেতানিয়াহুর চিঠিকে ‘নজিরবিহীন’ হিসেবে উল্লেখ করেছে।
পাকিস্তানের সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা: নিহত ৪ সেনা, ৫ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন সেনা নিহত হয়েছে এবং হামলায় জড়িত পাঁচ সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। আইএসপিআরের বরাত দিয়ে বলা হয়, হামলাকারীরা ক্যাম্পের বাইরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে। পরে সন্ত্রাসীরা বিস্ফোরক ভর্তি একটি গাড়ি দিয়ে ক্যাম্পের দেয়ালে আঘাত করলে দেয়ালের বড় অংশ ধসে পড়ে।