গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে নেপালে সরকার গঠনের পথে জেন–জি সমর্থিত দল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নেপালে গত বছরের গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দেশজুড়ে একযোগে এই গণনা কার্যক্রম শুরু হয়।

প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, আন্দোলনে নেতৃত্ব দেওয়া দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) প্রায় ৯১টি আসনে এগিয়ে রয়েছে। দলটির নেতৃত্বে থাকা বালেন শাহের জনপ্রিয়তা এবং তরুণ ভোটারদের শক্ত সমর্থনের কারণেই দলটি সরকার গঠনের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

নেপালের নির্বাচন কমিশনের মুখপাত্র প্রকাশ ন্যুপানে জানিয়েছেন, হিমালয়ের দুর্গম পার্বত্য অঞ্চল থেকে শুরু করে ভারতের সীমান্তঘেঁষা দক্ষিণের সমতলভূমি পর্যন্ত পুরো দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা চলছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে সংঘটিত আন্দোলনের পর নতুন সরকার গঠনের লক্ষ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময়ের বিক্ষোভ সহিংস রূপ নিলে অন্তত ৭৭ জন নিহত হন। এছাড়া সংসদ ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

মূলত জেন-জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত সাময়িক নিষেধাজ্ঞার প্রতিবাদ হিসেবে শুরু হয়েছিল। পরে দুর্নীতি, বেকারত্ব ও দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ যুক্ত হয়ে তা বড় ধরনের গণআন্দোলনে রূপ নেয়।

বিশ্লেষকদের মতে, প্রাথমিক ফলাফলের ধারা ইঙ্গিত দিচ্ছে যে প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা কমছে। ফলে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নতুন রাজনৈতিক শক্তির দিকেই দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব ঝুঁকে পড়তে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের