নেতানিয়াহু সরকারকে আর বিশ্বাস করতে পারছি না: ইসরায়েলি শিক্ষার্থী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানের ওপর শনিবার সকালে বিধ্বংসী হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা জবাব দিয়েছে। ইতোমধ্যেই ইসরায়েলের রাজধানী জেরুজালেম এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হয়েছে।

মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে হামলার ভয়াবহতা প্রকাশ করেছেন একজন ইসরায়েলি শিক্ষার্থী। নাম প্রকাশ না করার শর্তে বিবিসি-কে তিনি বলেন, “আমি বলতে পারব না এটি কত ভয়াবহ অনুভূতি। ভেবেছিলাম ভয়ের অনুভূতি কেমন, কিন্তু এবার অবাক হয়েছি কতটা ভীতিকর।”

শিক্ষার্থী জানান, ইসরায়েল কর্তৃক ইরানে সামরিক অভিযান শুরুর পর প্রথম সতর্কতা জারির পর থেকেই তিনি জেরুজালেমের আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তিনি সাইরেনের শব্দ, বিস্ফোরণ ও বিমান চলাচলের আওয়াজ শুনেছেন। তিনি আরও বলেন, “এর আগেও এমন পরিস্থিতি হয়েছে, তবে এবারের পরিস্থিতি আরও ভয়াবহ। প্রতিটি ক্ষেপণাস্ত্র আমাকে বা আমার প্রিয়জনকে হত্যা করতে পারে।”

নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকারের প্রতি তার সন্দেহও প্রকাশ করেন শিক্ষার্থী, বলেন, “আমরা আর এই সরকারকে বিশ্বাস করতে পারছি না। তাদের মনে হয়, তারা নাগরিকদের স্বার্থ উপেক্ষা করে নিজের ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত।”

উল্লেখ্য, শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের পর মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন বলে আইআরআইবি এবং তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি