আন্তর্জাতিক
ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা
ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি নামসর্বস্ব বা ‘শেল’ কোম্পানি মানবিক সহায়তার আড়ালে গাজার নিরুপায় ফিলিস্তিনিদের জোরপূর্বক দেশত্যাগে সহায়তা করছে—এমন তথ্য উঠে এসেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানে। বিপুল অর্থের বিনিময়ে এই দেশত্যাগ প্রক্রিয়াকে গাজা থেকে ফিলিস্তিনিদের পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়ার অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা কার্যত ‘জাতিগত নিধনের’ শামিল।
ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র, কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ
ইসরায়েলের বন্দিশিবিরে ফিলিস্তিনি কয়েদিদের ওপর যে অকথ্য শারীরিক ও যৌন নির্যাতন চলছে, তার প্রত্যক্ষ প্রমাণ মিলেছে দুজন সাবেক বন্দীর বর্ণনায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে প্রকাশিত বন্দী নির্যাতনের ভয়ংকর বিবরণ কেবল প্রতিবেদনেই সীমাবদ্ধ নয়, নিজের জীবনেই তার নির্মম অভিজ্ঞতা তাঁরা বহন করছেন।
রাশিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭
রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে ইভানোভো অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজটি এএন-২২ মডেলের সামরিক পরিবহন বিমান। ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর মেরামত শেষে পরীক্ষামূলক উড্ডয়নে (টেস্ট ফ্লাইট) ছিল এটি। উড্ডয়নের সময় বিমানে সাতজন ক্রু সদস্য ছিলেন।
বিহারের মুখ্যমন্ত্রী খুললেন নারী চিকিৎসকের হিজাব, বিতর্কের ঝড়
ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকারি এক অনুষ্ঠানে এক মুসলিম নারী চিকিৎসকের হিজাব টান দিয়ে খোলার ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) পাটনায় আয়ুষ (আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি) চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দেয়ার সময় এ কাজ করেন তিনি। ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ৭৪ বছর বয়সী জেডিইউ প্রধান নীতিশ কুমার আয়ুষ চিকিৎসকদেরর হাতে নিয়োগপত্র তুলে দেয়ার সময় এক হিজাব পরিহিত মুসলিম চিকিৎসককে ইশারায় হিজাব সরানোর নির্দেশ দেন।
ট্রাম্পের আল্টিমেটামের পর মাদুরোর ‘স্পষ্ট’ বার্তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা ও চাপ উপেক্ষা করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশের রাজধানী কারাকাসে এক বিশাল জনসমাবেশে বলেছেন, তার দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না। সোমবার (১ ডিসেম্বর) সমাবেশে মাদুরো বলেন, 'আমরা শান্তি চাই। তবে তা হতে হবে স্বাধীনতা, সমতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে। উপনিবেশিক কোনো শর্তে শান্তি মেনে নেওয়া হবে না।'
জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় ৯ নিহত
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উপকণ্ঠে বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। আজ রোববার পুলিশ এই তথ্য জানিয়েছে। চলতি ডিসেম্বর মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের গোলাগুলির ঘটনা।
গাজার এতিম শিশুদের মুখে ইসরায়েলি বর্বরতা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের লাগাতার আগ্রাসনে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন। পরিবার-পরিজন হারিয়ে প্রতিদিনই বাড়ছে এতিম শিশুদের সংখ্যা। কেউ বাবা-মাকে হারিয়েছে, কেউ হারিয়েছে নিজের সন্তানকে। অনেক শিশু এতোই ছোট যে, তারা বোঝেই না জীবন তাদের কাছ থেকে কী কেড়ে নিয়েছে।
দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: কেন শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশ যে নোট ভারবাল পাঠিয়েছে, তা গ্রহণ করলেও ভারত আপাতত কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না। দ্য ডিপ্লোম্যাট তাদের প্রতিবেদনে বলেছে, আইসিটির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দ্রুত ফেরত পাঠানোর আহ্বান জানালেও দিল্লি বিষয়টিকে স্পর্শকাতর হিসেবে দেখছে।
ভারতে বাংলাদেশি সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৫
ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কেরালা রাজ্য়ের পালাক্কাড় জেলায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে গত ১৩ ডিসেম্বর তিনি কেরালার পালাক্কাড়ে যান এবং সেখানে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। নিহতের স্বজন কিশান বাঘেল জানান, একই গ্রামের দূর সম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে রামনারায়ণ কেরালায় যান।
বোনের সঙ্গে ২০ মিনিটের সাক্ষাতে আসিম মুনিরের বিরুদ্ধে ইমরান খানের অভিযোগ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন তার বোন ডা. উজমা খানম। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ২০ মিনিটের সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আলহামদুলিল্লাহ, তিনি শারীরিকভাবে ঠিক আছেন। তবে মানসিকভাবে প্রচণ্ড চাপের মধ্যে রাখা হয়েছে। দিনভর সেলে আটকে রাখা হয়, বাইরে সামান্য সময়ের জন্য যেতে পারেন, এবং কারও সঙ্গে যোগাযোগের সুযোগ নেই।” বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি রাজধানীর বসুন্ধরায় হাসপাতালে পৌঁছে কিছু সময় অবস্থান করেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহর এখন ঢাকা
জাপানকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহর এখন বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। দ্রুত বাড়তে থাকা জনসংখ্যার ধারা বজায় থাকলে ২০৫০ সালের মধ্যে ঢাকা হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা শীর্ষে রয়েছে। ঢাকা রয়েছে দ্বিতীয় স্থানে, জাপানের রাজধানী টোকিও তৃতীয় স্থানে নেমে এসেছে। ২০০০ সাল থেকে দীর্ঘদিন টোকিও ছিল বিশ্বের সবচেয়ে বড় শহর।
অস্ট্রেলিয়ায় হামলাকারী বন্দুকধারী আসলেই পাকিস্তানি নাকি ভারতীয়, যা জানা গেল...
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে সংঘটিত ভয়াবহ বন্দুক হামলার পর সন্দেহভাজন হামলাকারীর জাতীয় পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে—হামলাকারী পাকিস্তানি নাকি ভারতীয়? এই প্রেক্ষাপটে ফিলিপাইনের অভিবাসন কর্তৃপক্ষ মঙ্গলবার নিশ্চিত করেছে, সন্দেহভাজন বাবা ও ছেলে চলতি বছরের নভেম্বর মাসের প্রায় পুরো সময় ফিলিপাইনে অবস্থান করেছিলেন। গুরুত্বপূর্ণ তথ্য হলো—বাবা ফিলিপাইনে প্রবেশ করেছিলেন “ভারতীয় নাগরিক” পরিচয়ে।