নাইজেরিয়াতে বন্দুকধারীদের হামলা: নিহত অন্তত ৩২

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের পৃথক হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নাইজার রাজ্যের বোরগু এলাকায় মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা একাধিক গ্রামে তাণ্ডব চালায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে চলমান নিরাপত্তা সংকট দিন দিন জটিল আকার ধারণ করছে। ওই অঞ্চলে আইএসআইএল-এর সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। পাশাপাশি মুক্তিপণের জন্য অপহরণে জড়িত বিভিন্ন বিচ্ছিন্ন সশস্ত্র চক্রও সক্রিয়।

হামলার বিষয়টি নিশ্চিত করে নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, টুঙ্গা-মাকেরি গ্রামে হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। কতজনকে অপহরণ করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়। হামলাকারীরা পরে কনকোসো গ্রামে আক্রমণ চালায়।

কনকোসোর বাসিন্দা জেরেমিয়া টিমোথি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ভোরে বিক্ষিপ্ত গুলিবর্ষণের মধ্য দিয়ে হামলা শুরু হয়। তাঁর দাবি, কনকোসো গ্রামে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। হামলাকারীরা স্থানীয় থানায় আগুন ধরিয়ে দেয় বলেও জানান তিনি।

এদিকে একটি মানবাধিকার সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, কনকোসোতে নিহতের সংখ্যা ৩৮ জনে পৌঁছাতে পারে। ওই সূত্রের দাবি, অনেককে গুলি করে এবং গলা কেটে হত্যা করা হয়েছে। গ্রামটির অধিকাংশ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় আরেক বাসিন্দা জানান, বন্দুকধারীরা তাঁর ভাগ্নেকে হত্যা করেছে এবং চার নারীকে অপহরণ করেছে। কনকোসোর পর তারা পিসা গ্রামেও হামলা চালায়, সেখানে একটি পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয় এবং অন্তত একজন নিহত হন। বর্তমানে বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

উত্তরাঞ্চলে ধারাবাহিক সহিংসতার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। নিরাপত্তা জোরদার ও দোষীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি