আন্তর্জাতিক
মরক্কোর ফেজে জোড়া ভবন ধসে ১৯ জনের মৃত্যু
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর প্রাচীন নগরী ফেজে পাশাপাশি থাকা চারতলা দুটি ভবন ধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। বুধবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে। খবর রয়টার্স। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ফেজের আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত দুটি পুরোনো ভবন দীর্ঘদিন অযত্নে পড়ে ছিল। ভবন দুটি ধসে পড়ার সময় সেখানে আটটি পরিবার বসবাস করছিল।
ইসরায়েলের সঙ্গে সব ধরনের কার্যক্রম স্থগিত করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইসরায়েলের সঙ্গে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন কোনো আবেদন গ্রহণ করছে না। এর মধ্যে রয়েছে একটি ইসরায়েলি কিডনি দান–সংক্রান্ত রেকর্ড স্বীকৃতির আবেদনও। বুধবার স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
মোদি-অমিত শাহের পদত্যাগের দাবি
ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লি আদালতের সাম্প্রতিক রায়ের প্রেক্ষিতে ভারতের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে খাড়গে বলেন, 'এই আদালতের রায় মোদি ও অমিত শাহের জন্য একটি বড় চপেটাঘাত। ভবিষ্যতে সাধারণ মানুষকে হয়রানি করা হবে না, এই মর্মে তাদের পদত্যাগ করা উচিত।'
পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতির অনুমোদন ইসরায়েলের
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলাকালীন অবস্থাতেই পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ৭৬৪টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। বুধবার (১০ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেনের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রামাল্লার হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভাত জেএভ এলাকায় ৫৬টি বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৪৪, নিখোঁজ ২৭৯
হংকংয়ের একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিবিসির লাইভের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শহরের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে আগুনের ঘটনাটি ঘটে। আটটি ভবন নিয়ে গঠিত এ কমপ্লেক্সে প্রায় দুই হাজার অ্যাপার্টমেন্টে ৪ হাজার ৬০০ জন বাসিন্দা বসবাস করেন। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে।
পুতিন যুদ্ধ শেষ করতে চান, দাবি ট্রাম্পের
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মস্কো সফরকারী তাঁর বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জামাতা ও অনানুষ্ঠানিক উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে পুতিনের বৈঠকের পর তার এই ধারণা হয়েছে। ট্রাম্প বলেন, 'তাদের ধারণা খুব স্পষ্ট, পুতিন যুদ্ধ শেষ করতে চান। তিনি একটি সমঝোতায় পৌঁছাতে চান।'
টানা বৃষ্টিতে গাজায় বন্যা: ডুবে গেছে অসংখ্য তাঁবু, বিপাকে বাস্তুচ্যুতরা
গাজায় টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ফলে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বহু বাস্তুচ্যুত মানুষের তাঁবু প্লাবিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাফাহর ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ভারী বর্ষণের কারণে দক্ষিণ গাজার বিভিন্ন শিবিরে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তারা সহায়তার জন্য ফোন করছেন। অনেক পরিবার তাবুর ভিতরেই আটকা পড়ে রয়েছেন।
ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
ফের ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠলো দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দানো থেকে ২৯ কিলোমিটার দক্ষিণে এবং এর গভীরতা ছিল ১২০.৯ কিলোমিটার।
ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ২টা ১১ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)। এ তথ্য জানায় খালিজ টাইমস।
ভিক্ষাবৃত্তির জন্য বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের অধিক পাকিস্তানিকে
ভিক্ষাবৃত্তির অভিযোগে চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এ তথ্য জানিয়েছে। ভিক্ষাবৃত্তির অভিযোগে চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এ তথ্য জানিয়েছে।
হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে আগুনে মৃত বেড়ে ৫৫, গ্রেফতার ৩
হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল ভবনে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরা অনেকে, তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তদন্তের অংশ হিসেবে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
চীনে ট্রেনের ধাক্কায় নিহত ১১ রেলশ্রমিক
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে ট্রেনের ধাক্কায় ১১ রেলশ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন শ্রমিক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে কুনমিংয়ের লাওয়াং টাউন স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভূমিকম্প শনাক্তকরণে ব্যবহৃত সিসমিক ইক্যুইপমেন্ট পরীক্ষা চলাকালে আকস্মিকভাবে একটি ট্রেন তাদের চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।