এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, পূর্ববর্তী কর্মসূচির জন্য শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বদলে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতের মুম্বাই সফরে থাকবেন। ওইদিন প্রধানমন্ত্রী মোদি ও ম্যাক্রোঁর বৈঠকের কারণে মোদির বাংলাদেশ সফরের সম্ভাবনা কম। ফরাসি রাষ্ট্রপতি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান শেষে দেশে ফিরে যাবেন।
এর আগে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফল ঘোষণার পর তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিয়তে পোস্টও করেন তিনি।