আন্তর্জাতিক
১৯ দেশের গ্রিন কার্ড ও নাগরিকত্ব বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড, অভিবাসন এবং নাগরিকত্ব প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা আর যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস, অভিবাসন বা নাগরিকত্বের আবেদন করতে পারবেন না। মঙ্গলবার (২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, 'জাতীয় নিরাপত্তা ও আমেরিকান নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
বুর্জ খলিফাকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ হবে জেদ্দা টাওয়ার
দুবাইয়ের বুর্জ খলিফার কাছ থেকে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের খেতাব ছিনিয়ে নিতে যাচ্ছে সৌদি আরবে নির্মাণাধীন জেদ্দা টাওয়ার। ২০২৫ সালের জানুয়ারিতে পুনরায় শুরু হওয়ার পর জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ভবনটির ৮০ তলা পর্যন্ত নির্মাণকাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। প্রতি ৩ থেকে ৪ দিনে একটি করে নতুন তলা যোগ হচ্ছে। নির্মাণকাজ সম্পূর্ণ হলে জেদ্দা টাওয়ারের উচ্চতা হবে এক হাজার মিটারেরও বেশি। যা ৮২৮ মিটার উঁচু বুর্জ খলিফার চেয়ে প্রায় ১৭২-১৮০ মিটার ছাড়িয়ে যাবে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, যা জানালো ভারত
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিছু গণমাধ্যম এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। রোববার (২১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'শনিবার (২০ ডিসেম্বর) প্রায় ২০-২৫ জন তরুণ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি তোলেন। তবে কোনো সময় হাইকমিশনের নিরাপত্তা ভাঙার চেষ্টা হয়নি।'
যুক্তরাষ্ট্র যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে: ট্রাম্প
যুক্তরাষ্ট্র যে কোনো সময় ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান, ভেনেজুয়েলার মাদক কারবার এবং অবৈধ নেশা উৎপাদন-পরিচালনা রুখতে এ অভিযান পরিচালনা হবে। ভেনেজুয়েলার মাদক কারবারিরা বিপুল পরিমাণ ফেনটানিল তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে, যার কারণে প্রতি বছর হাজার হাজার মার্কিন নাগরিক মারা যাচ্ছে বলে দাবি করেন ট্রাম্প। শুধু গত বছরই এ ধরনের মাদকের কারণে দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
নারীর মুখের নেকাব টান দিয়ে সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ৭৪ বছর বয়সী জেডিইউ প্রধান নীতীশ কুমার এক সরকারি অনুষ্ঠানে আয়ুষ বিভাগের একজন নারী চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছিলেন। সে সময় তিনি ইশারায় ওই নারীকে নেকাব সরাতে বলেন। নারী চিকিৎসক তা না করায় নীতীশ নিজেই হাত বাড়িয়ে তাঁর নেকাব নিচের দিকে নামিয়ে দেন, ফলে তাঁর মুখ ও থুতনি দৃশ্যমান হয়ে পড়ে।
হংকংয়ে বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন
হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট এলাকার এক আবাসিক কমপ্লেক্সেে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে নিহত হয়েছেন চারজন। এছাড়াও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে কমপ্লেক্সের কয়েকটি উঁচু ভবনে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
হাসিনাকে ফেরানোর অনুরোধ পর্যালোচনা করবে ভারত: রণধীর জয়সওয়াল
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিষয়টি বর্তমানে ভারতের অভ্যন্তরীণ বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই চলছে। বুধবার (২৬ নভেম্বর) তিনি এ তথ্য জানান।
শ্রীলঙ্কায় বন্যাদুর্গতদের মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে বিতর্কে পাকিস্তান
ঘূর্ণিঝড় ডিতওয়াহর আঘাতে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি যখন বাড়ছে, ঠিক সেই সংকটময় মুহূর্তে পাকিস্তান থেকে পাঠানো মেয়াদোত্তীর্ণ ত্রাণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে কলম্বোতে। বার্তাসংস্থা এএফপি ও নিউজ ১৮ তাদের প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের পাঠানো চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, খাদ্যপণ্যসহ বিভিন্ন ত্রাণ সামগ্রীর বেশ কিছু আইটেমের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। ত্রাণের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন শ্রীলঙ্কার কর্মকর্তারা
যুদ্ধবিরতি লঙ্ঘন করায় নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের
ফিলিস্তিনের গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস। মধ্যস্থতাকারী হিসেবে নিজের রাজনৈতিক অবস্থান ও সুনাম ক্ষুণ্ন হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা নগরীতে চালানো এক বিমান হামলায় হামাসের সামরিক শাখার উপকমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার পরপরই এই বার্তা পাঠানো হয়।
সৌদি আরবে রেকর্ড ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে চলতি বছর মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা নতুন রেকর্ডে পৌঁছেছে। ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা এক বছরে সর্বোচ্চ প্রাণদণ্ড কার্যকরের নজির। ফরাসি বার্তা সংস্থা 'এএফপি' জানিয়েছে, সর্বশেষ গত সোমবার মক্কা অঞ্চলে এক সুদানি নাগরিককে হত্যার দায়ে তিন সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর মধ্য দিয়ে ২০২৪ সালের ৩৩৮টি মৃত্যুদণ্ডের আগের রেকর্ড ভেঙে যায়।
শান্তিতে নোবেল: মনোনয়ন পেলেন জাতিসংঘের প্রতিনিধি ও গাজার চিকিৎসকরা
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ এবং গাজায় কর্মরত চিকিৎসকরা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মাতিয়াজ নেমেক। নেমেক জানান, নরওয়েজিয়ান নোবেল কমিটিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেওয়ার পরই এই ঘোষণা দেওয়া হয়। ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যসহ ৩৩টি দেশের প্রায় ৩০০ জন যোগ্য মনোনয়নদাতা এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন।
হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৪
হংকংয়ের তাই পো এলাকায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন দমকলকর্মী রয়েছেন। আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় বহু বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েছেন।