ইরানের হামলা নিয়ে আরব লিগের জরুরি বৈঠক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের ভূখণ্ডে ইরানের সাম্প্রতিক হামলার ঘটনাকে কেন্দ্র করে জরুরি বৈঠকে বসছে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, জর্ডান ও মিশরের অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে।
 
শনিবার (৭ মার্চ) আরব লিগের সহকারী মহাসচিব হোসাম জাকি বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সদস্য দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে রোববার (৮ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
 
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে ব্যাপক হামলা শুরু করলে পাল্টা প্রতিক্রিয়ায় ইরান গালফ অঞ্চলের কিছু দেশ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে শুরু করে। এর জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
 
এদিকে আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এক বিবৃতিতে বলেন, 'প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এটি শুধু আইনের লঙ্ঘনই নয়, বরং সুপ্রতিবেশী সম্পর্কের মৌলিক নীতিরও পরিপন্থী।'
 
তিনি আরও বলেন, 'ইরানের এই পদক্ষেপ আরব দেশগুলোর সঙ্গে এক নজিরবিহীন শত্রুতার পরিবেশ সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে পারস্পরিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি