যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের থাড রাডার ধ্বংস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জর্ডানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাড (THAAD)-এর একটি শক্তিশালী রাডার ইরানি হামলায় ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

খবরে বলা হয়েছে, জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে স্থাপন করা প্রায় ৩০০ মিলিয়ন ডলার মূল্যের এএন/টিপিওয়াই–২ (AN/TPY-2) রাডারটি হামলায় সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে এই ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গবেষণা সংস্থা ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস’-এর তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ জর্ডানে দুটি ইরানি হামলার ঘটনা ঘটে। শুরুতে হামলাগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হলেও পরে স্যাটেলাইট ছবিতে রাডারসহ এর সহায়ক সরঞ্জাম ধ্বংস হওয়ার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। সামরিক বিশ্লেষকদের মতে, থাড রাডারের ওপর এ ধরনের সফল হামলা ইরানের বড় সামরিক সাফল্যগুলোর একটি হিসেবে বিবেচিত হতে পারে।

টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থাড ব্যবস্থা মূলত বায়ুমণ্ডলের উচ্চস্তরে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়। সংশ্লিষ্ট রাডারটি অকেজো হয়ে যাওয়ায় এখন ওই এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মূল দায়িত্ব পড়বে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ওপর। তবে প্যাট্রিয়ট সিস্টেমে ব্যবহৃত পিএসি-৩ (PAC-3) ক্ষেপণাস্ত্রের মজুত আগেই সীমিত ছিল, ফলে প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞ টম কারাকোর মতে, বর্তমানে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের কাছে মাত্র আটটি থাড ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের মূল্য প্রায় এক বিলিয়ন ডলার, যার মধ্যে শুধু রাডারটির দামই প্রায় ৩০০ মিলিয়ন ডলার। ২০১২ সালের পরিকল্পনা অনুযায়ী অন্তত নয়টি ইউনিট থাকার কথা থাকলেও এখনো সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এছাড়া এই মুহূর্তে অতিরিক্ত কোনো রাডার মজুতেও নেই।

সাধারণত একটি থাড ব্যাটারিতে প্রায় ৯০ জন সেনাসদস্য, ছয়টি ট্রাক-মাউন্টেড লঞ্চার, ৪৮টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং একটি টিপিওয়াই-২ রাডার থাকে। প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যয় হয় প্রায় ১৩ মিলিয়ন ডলার।

বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে এই অত্যাধুনিক ইন্টারসেপ্টরগুলোর মজুত দ্রুত কমে আসছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে অস্ত্র উৎপাদন দ্রুত বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন সম্প্রতি হোয়াইট হাউসে শীর্ষ প্রতিরক্ষা ঠিকাদারদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে লকহিড মার্টিন ও আরটিএক্সসহ বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আরেকটি আর্লি ওয়ার্নিং রাডারও ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ধারাবাহিকভাবে রাডার ও প্রতিরক্ষা সরঞ্জাম লক্ষ্যবস্তু হওয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নতুন করে পর্যালোচনার চাপ বাড়ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি