ডোনাল্ড ট্রাম্প তার সবচেয়ে বড় বাজিটি খেললেন: দ্য গার্ডিয়ান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মধ্যপ্রাচ্যে নতুন এক রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল-যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিজান পরিচালনা করেছে। এ ঘটনায় কংগ্রেস বা জনগণের সঙ্গে কোনো আলোচনা হয়নি, যা দেশভিত্তিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে আইনি ও নীতিগত প্রশ্ন তুলেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের ইসলামি বিপ্লবী বাহিনী আত্মসমর্পণ না করলে তাদের সমূলে বিনাশ করা হবে। একই সঙ্গে তিনি দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নৌবাহিনী ধ্বংস করার ঘোষণা দিয়েছেন। ভাষণে ট্রাম্প ইরানের বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীকে বর্তমান সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে 'সন্ত্রাসী শাসনগোষ্ঠী থেকে অস্তিত্বের হুমকি দূর করার যুদ্ধ' হিসেবে উল্লেখ করেছেন।
 
বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান সময়ে সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় থাকা ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো বড় হুমকি নয়।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষিতে দেশজুড়ে মনোযোগ ঘোরাতে এই যুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। আদালতে নিজের শুল্ক নীতি সংক্রান্ত পরাজয় ও ব্যক্তিগত বিষয় নিয়ে চলা বিতর্কও তার প্রভাবিত করার কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

এদিকে, যুদ্ধ শুরুর মাত্র ১০ দিন আগে ট্রাম্প ওয়াশিংটনে ‘শান্তি পর্ষদ’ উদ্বোধন করেছিলেন, যেখানে তাকে ‘বিশ্ব শান্তির দূত’ হিসেবে প্রশংসা করা হয়েছিল। কিন্তু তার সাম্প্রতিক পদক্ষেপ ইতিহাসের ইরাক যুদ্ধের পুনরাবৃত্তির ইঙ্গিত দিচ্ছে।
 
বিশেষজ্ঞরা মনে করছেন, বিমান হামলার মাধ্যমে কোনো সুপ্রতিষ্ঠিত শাসনব্যবস্থাকে একবারে পতিত করা প্রায় অসম্ভব। তাই ইরান তাদের হাতে থাকা সব শক্তি দিয়ে প্রতিরোধ করবে।

ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার বলেন, 'ট্রাম্প ব্যক্তিগত বা রাজনৈতিক সংকটে ভারসাম্য হারাতে পারেন। ইরানের ওপর এই হামলা তার হঠকারিতা ও অভিজ্ঞতার অভাবের প্রমাণ।'
 
আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এটিকে হিতাহিত জ্ঞানশূন্যতার ফল হিসেবে দেখছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি