ইরানে হামলা ও খামেনিকে হত্যার ইন্ধনদাতা সৌদি যুবরাজ!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানের বিভিন্ন শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার পেক্ষাপটে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্স এক গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, হামলার নেপথ্যে সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েল ও সৌদি আরবের চাপেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সৌদি যুবরাজ প্রকাশ্যে বরাবরই কূটনৈতিক পথ অনুসরণের পক্ষে ছিলেন এবং বারবার  ছিলেন যে, সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলার জন্য ব্যবহার করা হবে না। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় ইরানে হামলার বিষয়ে ভিন্ন কথা বলতেন সৌদি যুবরাজ। তিনি বারবার ট্রাম্পকে সতর্ক করতেন, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নিলে পরিণতি খারাপ হবে।  

প্রতিবেদনে বলা হয়েছে, হামলা শুরু হওয়ার কয়েক মুহূর্ত আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিরাপদ স্থানে তাঁর শীর্ষ উপদেষ্টা আলি লারিজানি ও আলি শামখানির সঙ্গে বৈঠকে ছিলেন। ঠিক এরপরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা শুরু করে।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনে সৌদি আরব ও ইসরায়েলকে একটি 'মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র জুটি’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উভয় দেশই ইরানের রাজনৈতিক দুর্বলতা ও অঞ্চলে শক্তিবৃদ্ধি রোধে একই রকম অবস্থান নিয়েছে এবং এই অবস্থানই মার্কিন নেতৃত্বকে ইরানের শীর্ষ স্তরে অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছে।

এ ছাড়া গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরের সময় যুবরাজের ভাই খালিদ বিন সালমানও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকে একই রকম বার্তা দিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

যুবরাজের ঘনিষ্ঠরা বলেছেন, তিনি ইরানকে সৌদি আরবের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে ক্ষমতা পরিবর্তন না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি